Top 5 This Week

spot_img

Related Posts

রামনবমীর পর রাজ্য জুড়ে রোড শো করবে বিজেপি!‌ মোদি, করবেন ১৪টি রোড শো ও জনসভা, পিছিয়ে নেই শাহও!

রামনবমীর পর রাজ্য জুড়ে রোড শো ও জনসভা করবেন মোদি। শুধু মোদী নয়, বঙ্গে প্রচারে আসছেন অমিত শাহ, নিতিন নবীন, জেপি নাড্ডা যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতারাও। ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রামনবমীর পর রাজ্য জুড়ে রোড শো ও জনসভা করবেন মোদি। জানা গিয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, খবর বিজেপি সূত্রে। তবে শুধু মোদী নয়, বঙ্গে প্রচারে আসছেন অমিত শাহ, নিতিন নবীন, জেপি নাড্ডা যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট বিজেপি নেতারাও। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। দ্বিতীয় দফায় ১১১ আসনে প্রার্থী ঘোষণা করল বঙ্গ বিজেপি। মানিকতলা আসন থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন তাপস রায়। যাদবপুর থেকে দাঁড়াবেন অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। বালিগঞ্জে প্রার্থী হচ্ছেন শতরূপা। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন কৌস্তভ বাগচি। এন্টালিতে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভোটের প্রচারে বাংলায় নরেন্দ্র মোদির পাশাপাশি আসছেন অমিত শাহও। মোট ৮ টি জনসভা ও রোড শো করবেন শাহ। এ ছাড়াও ৭টি জনসভা করবেন নিতিন নবীন। জেপি নাড্ডা করবেন ৬টি জনসভা। এ ছাড়াও এই রাজ্যে ৪টি রোড শো করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও, এমনই খবর বিজেপি সূত্রে। এ ছাড়াও রাজ্য জুড়ে প্রচার চালাবেন মিঠুন চক্রবর্তী। মোট ১০টি জনসভা ও রোড শো করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles