Top 5 This Week

spot_img

Related Posts

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে বিশ্বকাপ সেমিতে স্বপ্নভঙ্গ ভারতের? ভারতের ম্যাচের আম্পায়ারও ‘ভারতীয়’, ম্যাচ রেফারির দায়িত্বে শ্রীনাথ

বিশ্বকাপে কঠিন লড়াই ভারতের। ভারত গতবারের চ্যাম্পিয়ন। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি দেশের মাটিতে সেমিতেই লড়াই শেষ হয়ে যাবে ভারতের? ওয়াংখেড়েতে ম্যাচ বাতিল হয়ে ফাইনালে যাবে কে? ৫ মার্চ, বৃহস্পতিবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। ওয়াংখেড়েতে ইতিহাস ইংল্যান্ডের পক্ষে কথা বলছে ঠিকই। পাশাপাশি প্রশ্ন উঠছে বৃষ্টি নিয়েও। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে ফাইনালে যাবে কে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ জিতে সেমির অঙ্ক জটিল করে ফেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেটা সাময়িক। ক্রিকেটের নন্দনকাননে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ৫০ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন। আইসিসি ঘোষণা করেছে, বৃষ্টির জন্য অতিরিক্ত ৯০ মিনিট রাখা হয়েছে। সেখানে ৫ ওভারের ম্যাচ আয়োজন করা যেতে পারে। পাশাপাশি রিজার্ভ ডেও থাকছে। বুধবার কলকাতায় দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, প্রথম সেমিফাইনাল। দু’টি সেমিফাইনালের ক্ষেত্রেই এই নিয়ম থাকছে। যদি দু’দিনই বৃষ্টি হয়? ভারত-ইংল্যান্ড ম্যাচে যদি বলই না গড়ায়? তাহলে সেমি থেকেই বিদায় নিতে হবে সূর্যকুমার যাদবদের। কেন? কারণ সুপার এইটের তিনটি ম্যাচেই জিতেছেন হ্যারি ব্রুকরা। সেখানে ভারত একটি ম্যাচ হেরেছে। তাই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অ্যাডভান্টেজ পাবে ইংল্যান্ড। ‘অ্যাডভান্টেজ’ অন্য ক্ষেত্রেও পাবেন ইংরেজরা। সেটা হল ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ইতিহাস। সেই ১৯৮০ থেকে মুম্বইয়ে ইংরেজদের দাপট। ১৯৮০ সালে ইয়ান বোথামের অসাধারণ পারফরম্যান্সে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। বোথাম ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১১৪ রান করেন। ২০০৬ সালে ইংল্যান্ড ২১২ রানে জিতেছিল। অ্যান্ড্রু ফ্লিনটফের নেতৃত্বে সেবার মুম্বই টেস্টে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড। দারুণ পারফর্ম করেন তরুণ পেসার জেমস অ্যান্ডারসন। ২০১২ সালেও টেস্টে অ্যালিস্টার কুকের দল ভারতকে হারিয়েছিল। ওয়ানডেতেও ওয়াংখেড়েতে ভুগেছে ভারত। বিশেষ করে ১৯৮৭ সালের বিশ্বকাপে গ্রাহাম গুচ, মাইক গ্যাটিংরা ভারতীয় দলের স্বপ্নভঙ্গ করেছিলেন। সেমিতে হেরে কপিল দেবের ভারতের ফের ফাইনালে ওঠার রাস্তা শেষ হয়ে যায়। ২০০২ সালের ওয়ানডে ম্যাচটিও যথেষ্ট আলোচিত ও বিতর্কিত। ইংল্যান্ড শুধু সেই ম্যাচ জেতেনি। তারপর অধিনায়ক অ্যান্ডু ফ্লিনটফ জার্সি খুলে ওয়াংখেড়েতে দৌড়ন। তবে ভারত জবাবও দিয়েছিল। ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ভিডিও আইকনিক হয়ে গিয়েছে। টি-টোয়েন্টিতে ওয়াংখেড়েতে ভারত ইংল্যান্ডের কাছে হেরেছে। ২০১২ সালে ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গান শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে ছিলেন। সার্বিক পরিসংখ্যান ভারতের পক্ষেই। আরও একটা পরিসংখ্যান ভারতের পক্ষে যাবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারান রোহিত শর্মারা। আর ২০২২-এ ইংল্যান্ড হারিয়েছিল ভারতকে। দু’দলের সেমিফাইনালে যে জিতেছে, সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে। এখনও পর্যন্ত বিশ্বকাপে ৫ বার ভারত-ইংল্যান্ড মোকাবিলা হয়েছে। ভারত সেখানে ৩-২ ব্যবধানে এগিয়ে। আর কে ভুলতে পারে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা।

গ্রুপ পর্ব ও সুপার এইট শেষ। জমজমাট টি-২০ বিশ্বকাপ অন্তিম পর্বে। আর মাত্র ৩ ম্যাচ বাকি। এবার মেগা সেমিফাইনালের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের প্যানেল ঘোষণা করল আইসিসি। মোট ১০ জনের প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দু’জন ভারতীয় ও একজন ভারতীয় বংশোদ্ভূত। ৪ মার্চ ইডেনে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ওই ম্যাচে আম্পায়ার হিসাবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। এই ম্যাচ থার্ড আম্পায়ার হিসাবে থাকবেন ভারতের নীতীন মেনন। ম্যাচ রেফারি হিসাবেও কাজ করবেন ভারতেরই জভগল শ্রীনাথ। অর্থাৎ প্রথম ম্যাচের সঙ্গে দুই ভারতীয় যুক্ত থাকবেন। চতুর্থ আম্পায়ার হিসাবে কাজ করবেন রড টাকার। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে আম্পায়ার হিসাবে থাকবেন ক্রিস গ্যাফেনি ও আল্লাহউদ্দদিন পালেকর। থার্ড আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার পল রাইফেল। ম্যাচ রেফারি হিসাবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। ভারত ম্যাচের অন ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দদিন পালেকরের ভারত যোগ রয়েছে। তাঁর জম্ম মহারাষ্ট্রের রত্নগিরিতে। তবে এখন তিনি থাকেন দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা থেকেই আইসিসির প্যানেলে সুযোগ পান তিনি। এ পর্যন্ত ৮টেস্ট, ৩০ ওয়ানডে, ৭২টি টি-২০, ১৩টি মহিলাদের ওয়ানডে, ৪টি মহিলাদের টি-২০ খেলিয়েছেন। ২০১৯ থেকে তিনি আইসিসি ইভেন্টেও আম্পায়ারিং করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles