‘মদ খেতে বসে বিড়ি নেই?’ রেগে আগুন, বন্ধুর হাতে মার খেয়ে প্রাণ গেল যুবকের! শোরগোল আমতায়, পুলিশ জানিয়েছে, মৃতের নাম সীমান্ত দোলুই ওরফে ভোলা। বয়স ৪৯ বছর। তাঁকে খুনের অভিযোগে সাগর দোলুই নামে এক জনকে আটক করা হয়েছে। সাগর একটি মুদিখানার দোকান চালান। ভোলা ছিলেন কৃষক। ভোলার চেয়ে সাগর বয়সে খানিক ছোট হলেও দু’জনের বন্ধুত্ব ছিল। সামান্য কারণে এমন খুনোখুনির ঘটনায় প্রতিবেশীরা বিস্মিত। আরও কেউ জড়িত কি না, খোঁজ নেওয়া হচ্ছে। মদ্যপানের আসরে বিড়ি চাওয়া নিয়ে গোলমাল। বাদানুবাদ থেকে মারধর। তাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। উত্তেজনা হাওড়ার আমতার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের তেলিবেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সীমান্ত দোলুই ওরফে ভোলা। বয়স ৪৯ বছর। তাঁকে খুনের অভিযোগে সাগর দোলুই নামে এক জনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত কি না, খোঁজ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, গত রবিবার রাত ১০টা নাগাদ ভোলা এবং সাগর একটি জায়গায় বসে মদ্যপান করছিলেন। সেখানেই দুই বন্ধুর গোলমাল হয়। সাগর পুলিশকে জানিয়েছেন, ভোলা তাঁর কাছে বিড়ি চেয়েছিলেন। তাঁর কাছে বিড়ি ছিল না। তিনি ‘বিড়ি নেই’ বলায় ভোলা তাঁকে গালাগাল করতে শুরু করেন। তিনি প্রতিবাদ করলে গায়ে হাত তোলেন বন্ধু। তখন তিনিও মারধর করেন। পুলিশ সূত্রে খবর, ভোলাকে কিল-চড়, লাথি-ঘুষি মারেন সাগর। মারের চোটে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তখন লোকজনকে ডাকাডাকি করে তাঁকে আমতা-২ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে ভোলাকে ছেড়ে দেন।





