Tuesday, April 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

যুবভারতীতে খেলবে মোহনবাগান ইস্টবেঙ্গল!‌ নিখরচায় যুবভারতীতে আইএসএল খেলার ছাড়পত্র পেল সবুজ-মেরুন ব্রিগেডও

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন আশিস রাই। নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের পরিবর্ত হিসাবে আমে রানওয়াড়ের নাম ঘোষণা করেছে মোহনবাগান। ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার সোমবার থেকে দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন। অন্যদিকে, সংক্ষিপ্ততম আইএসএলের জন্য রীতিমতো তেড়েফুঁড়ে অনুশীলন করছেন সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীরা। কড়া নজর হেড স্যর অস্কার ব্রুজোর। লাল-হলুদের পর এবার মোহনবাগানকেও নিখরচায় যুবভারতীতে খেলার অনুমতি দিল রাজ্য সরকার। ১৪ ফেব্রুয়ারি যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই মরশুমের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। ঘরের মাঠের প্রত্যেকটা ম্যাচ যুবভারতীতেই খেলার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। এবার খেলার জন্য আলাদা করে খরচ করতে হবে না তাদের। ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। টিকিট কাটা নিয়ে যথেষ্ট উন্মাদনাও রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এছাড়াও মহামেডানকে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ইস্টবেঙ্গলের পর মোহনবাগান। এবার নিখরচায় যুবভারতী তে আইএসএল খেলার ছাড়পত্র পেল সবুজ-মেরুন ব্রিগেডও। শনিবারই আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। ইতিমধ্যেই সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। তারমধ্যেই জানা গেল, যুবভারতীতে নিখরচায় খেলতে পারবে মোহনবাগান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই নিখরচায় খেলার সুযোগ পাবেন জেসন কামিংসরা। দিনকয়েক আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। এবারের লিগ শুরু হচ্ছে অনেক পরে। যুবভারতীতে ম্যাচ খেলতে বিরাট খরচ হবে বলে জানান লাল-হলুদের ইনভেস্টররা। তাই তাঁরা অপেক্ষাকৃত ছোট স্টেডিয়াম কিশোর ভারতীতে আইএসএএলের ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাতে আবার আপত্তি ছিল ক্লাব কর্তাদের। তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। সেই অনুরোধে সাড়া দিয়ে রাজ্য সরকার জানায়, নিখরচায় যুবভারতী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles