বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা আচম্বিতেই মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতি সকালে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা ক্রিকেটে একের পর এক দুঃসংবাদ। একদিন আগেই প্রয়াত হয়েছিলেন সিএবি-র প্রাক্তন সহ সভাপতি অশোক রায়। প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা বাংলার হয়ে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেই সঙ্গে বাংলার প্রতিনিধিত্ব করেছেন ১১টি লিস্ট ‘এ’ ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের ম্যাচে। সিএবি-র ভিশন ২০২৮ প্রকল্পের অন্যতম কোচ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করেন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই প্রয়াত হন প্রাক্তন এই ক্রিকেটার।

অলরাউন্ড পারফরম্যান্সে বহু ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অজয়। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১২ বছর ধরে বাংলা দলের হয়ে অনেক স্মরণীয় ম্যাচ খেলেছে অজয়। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৮৬-৮৭ মরশুমে। তিনটি সেঞ্চুরি-সহ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১২৬৩ রান রয়েছে। সর্বোচ্চ স্কোর ১৬২। সেই সঙ্গে করতেন অফস্পিন। বোলার অজয় প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তিনি অবসর নেন ১৯৯৭-৯৮ মরশুমে। লিস্ট ‘এ’-তে অজয়ের অভিষেক হয়েছিল ১৯৯১-৯২ মরশুমে। ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি খেলেছেন ১৯৯৬-৯৭ মরশুম পর্যন্ত। ১১টি ম্যাচে তিনি ৩৪৩ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি বাইশ গজ ছেড়ে যাননি। কোচিং শুরু করেন। সিএবি-র ভিশন ২০২৮ প্রকল্পে তাঁর কোচিংয়ে প্রশিক্ষণ নিয়েছে বাংলার উঠতি ক্রিকেটারেরা। অজয় বর্মার আকস্মিক প্রয়াণে ময়দানে শোকের ছায়া। শোকাপ্রকাশ করেছে সিএবি।

সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খেলেছেন অজয়। বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বলছিলেন, ‘ওর মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমার নেতৃত্বে খেলেছে অজয়। অনেক ম্যাচে স্মরণীয় পারফরম্যান্স রয়েছে।’ বাংলা সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্লও মর্মাহত। বলছেন, ‘অজয় বর্মা শুধু ভাল ক্রিকেটারই ছিলেন না, ছিলেন একজন সৎ মানুষ। খুবই খারাপ খবর।’

কয়েকদিন আগেই প্রয়াত হয়েছিলেন কলকাতা থেকে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন, প্রাক্তন বিলিয়ার্ডস তারকা মনোজ কোঠারি। এবার চলে গেলেন ক্রিকেটার অজয়। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ময়দানে একের পর এক দুঃসংবাদ। অজয় ভার্মার প্রয়াণে শোকস্তব্ধ সিএবি। অজয় ভার্মা ২৫টি প্রথম শ্রেণির ম্যাচের কেরিয়ারে ১২৬৩ রান করেন। করেন তিনটি সেঞ্চুরি।

তার মধ্যে সর্বোচ্চ ১৬২। ডান হাতি অফ ব্রেক বোলার। ৪৬টি উইকেট তাঁর ঝুলিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ রানে ৬ উইকেট তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অজয় ভার্মা ছিলেন ধারাবাহিক। ব্যাট ও বলে সমান ভাবে পারফর্ম করে গিয়েছিলেন। ১৯৯৭-৯৮ মরশুমে অজয় ভার্মা প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

তাঁর ক্রিকেট কেরিয়ার ১২ বছরের। ১১টি লিস্ট এ ম্যাচে অজয় ভার্মা ৩৪৩ রান করেন। সেই সঙ্গে সাতটি উইকেটও নেন। অজয় ভার্মাই ভিশন ২০২৮-এর গুরুত্বপূর্ণ কোচিং সদস্য ছিলেন। বয়সভিত্তিক দলগুলোর কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।





