Friday, July 3, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

শাসক দলের বিধায়কের স্ত্রী বলেই কি ওই বিশেষ সুবিধা?‌ বাংলা ছবি থেকে কেন শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই আমন্ত্রণ জানানো হল?‌

‘আমার দোষটা কোথায়? বাংলা ছবির অভিনেত্রী বলেই কি…’ মেসি-কাণ্ডে শুভশ্রী জানালেন, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার। সেই অনুযায়ী নির্দিষ্ট হোটেলে শনিবার সকালে পৌঁছে যান তিনি। সেখানেই মেসির সঙ্গে প্রথম দেখা হয় এবং সেখানেই তিনি ছবি তোলেন। মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিয়োনেল মেসির সঙ্গে ছবি তোলার পর থেকেই তিনি সমাজমাধ্যমে কটাক্ষের শিকার। পাশাপাশি, স্ত্রীর পক্ষ নিয়ে পদক্ষেপ করেছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আইনের পথেও হেঁটেছেন তিনি। এ বার সেই দিনের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজে। শুভশ্রী জানালেন, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার। সেই অনুযায়ী নির্দিষ্ট হোটেলে শনিবার সকালে পৌঁছে যান তিনি। সেখানেই মেসির সঙ্গে প্রথম দেখা হয় এবং সেখানেই তিনি ছবি তোলেন। শুভশ্রীর কথায়, “আমি সাড়ে ৮টা নাগাদ হোটেলে পৌঁছোই এবং ১০টা-১০টা ১৫ নাগাদ মেসির সঙ্গে দেখা হয়। ছবি তুলি। আমি যখন বেরিয়ে যাচ্ছি, তখন মেসির জনসংযোগকারী দলের থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো হয়। ওঁরাই জানান, মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা রয়েছে। আমি গেলে ওঁদের সুবিধা হবে।”

বাংলা ছবি থেকে কেন শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই আমন্ত্রণ জানানো হল, তিনি শাসক দলের বিধায়কের স্ত্রী বলেই কি ওই বিশেষ সুবিধা পেয়েছেন, এই সব প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের কথা অভিনেত্রী উল্লেখ করে বলেন, “এই উত্তর ওদের পিআর টিম বেশি ভাল দিতে পারবে।” সে দিন হোটেল থেকে বেরিয়ে যুবভারতী পর্যন্ত যান শুভশ্রী। সেই সময়ে অভিনেত্রীর সহযোগী দলের কর্মীরা ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করার চেষ্টা করতে থাকেন। কিন্তু মাঠে জ্যামার থাকায় সেই ছবিগুলি তখন পোস্ট হয়নি বলে জানান শুভশ্রী। সাড়ে ১১টায় মাঠে এসে পৌঁছোন মেসি। শুভশ্রী জানান, তিনিও নিজের চোখে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেন। পুরো পরিস্থিতির দায় আয়োজকদের বলেও দাবি করেন শুভশ্রী। পরিস্থিতি অশান্ত হওয়ার পরে বেরিয়ে যান সেখান থেকে। তখনই নাকি প্রযুক্তির গন্ডগোলের জেরে সেই ছবিগুলি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়। তবে সেটা বানতলায় শুটিংয়ে পৌঁছে অভিনেত্রী দেখতে পান। ‘যুবভারতীকাণ্ডে শুভশ্রীকে অকারণ কটাক্ষ করছে রাজনৈতিক মহল’, প্রশাসনের দ্বারস্থ রাজ চক্রবর্তী। এর মধ্যেই শুভশ্রী প্রশ্ন তোলেন, “আমি নিজেও মাঠের পাশের তাঁবুতে বসে মেসিকে দেখতে পাচ্ছিলাম না। আপনারাই বা কী ভাবে দেখবেন? কিন্তু আমি কি মাঠে ছিলাম? আমি কি আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? যে ভাবে আমাকে কটাক্ষ করা হচ্ছে, যেন আমি মেসির পাশে মাঠে দাঁড়িয়েছিলাম। আমার কী দোষ? হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ? ভুল সময়ে প্রযুক্তির কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া আমার ভুল হতে পারে।” শুভশ্রী ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “আমি একজন নারী, আমি বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কপূর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। মহিলা হয়েও মহিলাদের এই ভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles