Friday, July 3, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই শুরু আইপিএল! নিলাম তালিকায় শেষ মুহূর্তে ঢুকলেন বাংলার অধিনায়ক ঈশ্বরণ

আইপিএলের নিলাম তালিকায় শেষ মুহূর্তে ঢুকলেন ঈশ্বরণ, বাংলার অধিনায়ককে নিতে আগ্রহী একটি দল, এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে সাতটি ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ করেছেন ২৬৬ রান। গড় ৪৪.৩৩। স্ট্রাইট রেট ১৫২। বেশ ভাল ফর্মে রয়েছেন বাংলার অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলেও টেস্ট খেলার সুযোগ হয়নি অভিমন্যু ঈশ্বরণের। ভারতীয় দলের বেশ কয়েকটি সিরিজ়ের দলে থেকেও প্রথম একাদশে জায়গা হয়নি। আইপিএলের নিলামের প্রাথমিক তালিকাতেও রাখা হয়নি বাংলার অধিনায়কের নাম। তবে শেষ মুহূর্তে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আবু ধাবিতে ২০২৬ আইপিএলের জন্য ছোট নিলাম। সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। শেষ মুহূর্তে এই দৌড়ে ঢুকে পড়েছেন বাংলার অধিনায়ক। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দিন আগে প্রকাশিত ৩৫০ জন ক্রিকেটারের তালিকায় আরও কয়েক জনের নাম যুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ঈশ্বরণও। তাঁর ন্যূনতম দাম রাখা হয়েছে ৩০ লাখ টাকা। বিসিসিআই সূত্রে খবর, একটি দলের আগ্রহেই ঈশ্বরণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ঈশ্বরণকে মূলত লাল বলের ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। যদিও সাদা বলের ঘরোয়া ক্রিকেটেও তিনি যথেষ্ট সফল। ২০ ওভারের ৪১টি ম্যাচে ৩৮.৮১ গড়ে ১২৪২ রান করেছেন। দু’টি শতরান এবং ছ’টি অর্ধশতরানও রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ঈশ্বরণের স্ট্রাইক রেট ১৩২.৯৭। এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে সাতটি ম্যাচে করেছেন ২৬৬ রান। গড় ৪৪.৩৩। স্ট্রাইট রেট ১৫২। বেশ ভাল ফর্মে রয়েছেন। কখনও আইপিএল না খেলা ঈশ্বরণ আইপিএলে দল পেতেই পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আইপিএল। মঙ্গলবার আবু ধাবিতে আইপিএলের নিলাম। তার আগেই জানা গিয়েছে আইপিএল কবে শুরু ও শেষ হবে।
৮ মার্চ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৬ মার্চ থেকে শুরু আইপিএলের আগামী মরসুম। ফাইনাল হবে ৩১ মে। অর্থাৎ, দু’মাসের বেশি সময় ধরে চলবে এই প্রতিযোগিতা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধন হবে কি না তা এখনও ঠিক হয়নি। সাধারণত, যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বছর তাদের ঘরের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন হয়। কিন্তু গত বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর উল্লাসের সময় চিন্নাস্বামীর বাইরে বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। তার পর থেকে সেখানে খেলা হয়নি। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও সেই মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়। চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ হবে। কিন্তু উদ্বোধনে তারকা সমাবেশ হয়। ফলে নিরাপত্তাও বেশি থাকে। বেঙ্গালুরুতে উদ্বোধন হলে যাতে আবার কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে। এখনও পর্যন্ত অবশ্য আইপিএলের সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু বলেনি। নিলামে প্রথমে ৩৫০ জনের নামার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সংখ্যা বেড়েছে। আরও ১৯ জনের নাম যুক্ত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার রঞ্জি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও। ফলে সংখ্যাটা এখন ৩৬৯। আইপিএলের ১০ দল সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। নিলামে সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স। ফলে সবচেয়ে বেশি নজরও থাকবে তাদের দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles