Sunday, May 3, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

এগিয়ে বাংলা ৬১ রানে!‌ ইডেনে রঞ্জির দ্বিতীয় দিনে সুদীপের ৯৮, সুমন্তের অপরাজিত ৮২!

শতরানের জুটি। অভিমন্যু ঈশ্বরনের ব্যর্থতা ঢেকে দিলেন সুদীপ চট্টোপাধ্যায়। রঞ্জি ট্রফিতে ইডেনে ভাল খেললেন বাংলার ব্যাটারেরা। সুদীপ চট্টোপাধ্যায় ও সুমন্ত গুপ্তের ব্যাটে প্রথম ইনিংসে লিড নিলেন লক্ষ্মীরতন শুক্লারর ছেলেরা। বাংলার এক ওপেনার শূন্য রানে ফিরলেও অপর ওপেনার দায়িত্ব নিয়ে খেললেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হল। রান করলেন সুমন্ত গুপ্তও। সুদীপ শতরান করতে না পারলেও সুমন্তের কাছে সুযোগ রয়েছে তিন অঙ্কে পৌঁছোনোর। ইডেনে দ্বিতীয় দিন ভাল ব্যাট করল বাংলা। উত্তরাখণ্ডের থেকে ৬১ রানে এগিয়ে তারা। তৃতীয় দিন লিড বাড়িয়ে রাখার লক্ষ্মীরতন শুক্লার ছেলেদের। প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ১ উইকেটে ৮। অভিমন্যু শূন্য রানে ফেরায় চাপ ছিল দলের উপর। সেই চাপ কাটালেন সুদীপ। দায়িত্ব নিয়ে খেললেন অভিজ্ঞ ব্যাটার। মিডল অর্ডারের তিন ব্যাটার শুরু পেলেও বড় রান করতে পারেননি। তিন নম্বরে নেমে সুদীপ ঘরামি করেন ১৫ রান। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ৩৫ রানে ফেরেন। অভিষেক পোড়েল ২১ রান করে আউট হন। ৯৮ রানে ৪ উইকেট পড়ে যায় বাংলার।

ভারতের জন্য জোড়া সুখবর! আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার স্মৃতি, অভিষেক অপর প্রান্তে উইকেট পড়লেও সুদীপ এক দিকে ভাল খেলছিলেন। ছ’নম্বরে নেমে তাঁর সঙ্গে জুটি বাঁধেন সুমন্ত। ৯৮ রানের মাথায় ধৈর্য হারিয়ে ফেরেন সুদীপ। পঞ্চম উইকেটে সুদীপ ও সুমন্ত ১৫৬ রান যোগ করেন। সুদীপ ফিরলে রান তোলার দায়িত্ব নিজের কাঁধে নেন সুমন্ত। দিনের শেষ ওভারে বিশাল ভাট্টি আউট হওয়ার পর খেলা শেষ হয়ে যায়। বাংলার রান তখন ৬ উইকেটে ২৭৪। সুমন্ত ৮২ রানে অপরাজিত রয়েছেন। এখনও মহম্মদ সামি, সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশদীপের বাকি। তাঁরাও ব্যাট চালাতে পারেন। তৃতীয় দিন লিড বাড়িয়ে নিতে চাইবে বাংলা। শুক্রবার ইডেনে দিনটা কার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles