Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

১০-এ পা,মমতার সরকারের দুর্গাপুজো কার্নিভাল!‌ শতাধিক পুজো কমিটির ভিড় রেড রোডের কার্নিভালে!

২০১৬ সালে প্রথম বার দুর্গাপুজো কার্নিভালের আয়োজন। উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালে সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এ বারের কার্নিভালে অংশ নেবে। রবিবার দুপুর থেকে রেড রোডে শুরু হবে পুজো কার্নিভাল। নবম বর্ষে পা দিচ্ছে মমতার সরকারের দুর্গাপুজো কার্নিভাল। রবিবার, ৫ অক্টোবর অনুষ্ঠান কলকাতার রেড রোডে। অংশগ্রহণে ডাক পাওয়া পুজো উদ্যোক্তারা। রবিবার তাঁদের ট্যাবলো শোভাযাত্রা করে এগিয়ে যাবে গঙ্গার ঘাটের দিকে। বস্তুত, এ বারই প্রথম ১০০ ছাড়াল অংশগ্রহণকারীর সংখ্যা। আগেই কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কার্নিভাল উপলক্ষে ট্রাফিক যাননিয়ন্ত্রণ। রবিবার কোন কোন রাস্তা বন্ধ থাকবে, রাজপথের কোথায় কোথায় গাড়ি রাখা যাবে না। হেঁটে কার্নিভাল যেতে চাইলে কোন পথ ধরবেন। ৫ অক্টোবর। রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল। যা এবার ১০ বছরে পা দিচ্ছে। এক জায়গায় বসে, শহরের সেরা মাতৃপ্রতিমা দেখার সুযোগ মিলবে রবিবার। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল। মুখ‌্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা–সহ একাধিক মন্ত্রী, টলিপাড়ার বিশিষ্টরা। কবি–সাহিত্যিক–চিত্র পরিচালক–খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থেই দুর্গা কার্নিভাল হয়ে উঠবে নক্ষত্র সমাবেশ। শনিবার কার্নিভাল হবে সব জেলা শহরে। রেড রোডে যেসব ক্লাব কার্নিভালে অংশ নিচ্ছে তারা প্রত্যেকে তৈরি করেছে ভিন্ন ভিন্ন থিম। সেই আঙ্গিকেই সাজাচ্ছে শোভাযাত্রা। ক্লাবকর্তাদের আলাদা পোশাক, রয়েছে বিশেষ থিম সং, নৃত‌্যানুষ্ঠান। কার্নিভাল উপলক্ষে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে দু’দিন আগে থেকেই। তুমুল ভিড় ছিল মুখ‌্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনে। মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সরকারি দপ্তরের আধিকারিকরা হাজির হয়েছিলেন মুখ‌্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। হাতে করে নিয়ে এসেছিলেন উপহার। কোনও উপহার নিজের কাছে রাখেন না মমতা। চিরাচরিত রীতি মেনে এবারও তিনি এক হাতে উপহার নিয়ে অন‌্য হাতে তা তুলে দিয়েছেন আগত অতিথিদের হাতে। রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পুলিশি মহড়া চূড়ান্ত। একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির রেড রোডে। প্রতিটি পুজোয় কমপক্ষে তিনটি করে লরি। থাকবে সাংস্কৃতিক মিছিল।

এ বারের কার্নিভালে অংশ নেবে ১১৩টি পুজো কমিটি। ২০২৪ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮৯। ২০২২ এবং ২০২৩ সালে প্রায় ১০০টি পুজোকমিটি রেড রোডের বর্ণাঢ্য শোভাযাত্রায়। লালবাজারের তরফে জানানো হয়েছে, কার্নিভাল উপলক্ষে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। ট্রাফিক পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশিকা বলবৎ থাকবে। রবিবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এ ক্ষেত্রে ছাড় পাবে। অন্য গাড়িগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। তা ছাড়া দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে (পশ্চিম দিকে) যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনস্‌ওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প বন্ধ থাকবে।

কার্নিভাল দেখার জন্য মেট্রোরেলে সফর করলে নামতে হবে এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিট স্টেশনে। তার পর ট্রাফিক পুলিশ নির্দেশিত পথে যেতে হবে। হেঁটে যাঁরা কার্নিভালে যাবেন, তাঁরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে যেতে পারবেন। রবিবার দুপুর ১২টা থেকে কার্নিভালের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট ইত্যাদিতে গাড়ি রাখা নিষিদ্ধ। প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত এবং পরিচিত তারকাদের উপস্থিতি রেড রোডে কার্নিভালে। পুরো অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন। দুর্গাপুজো কার্নিভালের দিন শহর ও শহরতলীর যাত্রীসুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল ও পূর্ব রেল দু’দিকেই বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে।

রবিবার, ৫ অক্টোবর ২০২৫ তারিখে ব্লু লাইন (শহীদ খুদিরাম- দক্ষিণেশ্বর) ও গ্রীন লাইন (সেক্টর ৫ – হাওড়া ময়দান) উভয় রুটেই অতিরিক্ত মেট্রো চলবে। রবিবারের স্বাভাবিক পরিষেবা শেষ হওয়ার পর আরও ৬ টি বিশেষ ট্রেন (৩ আপ ও ৩ ডাউন) চালানো হবে প্রতিটি লাইনে। ট্রেনগুলির মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট।

ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর)
দক্ষিণেশ্বরগামী: রাত ২২:০৩, ২২:২৩, এবং ২২:৪৩ টা।
শহিদ ক্ষুদিরামগামী: রাত ২১:৫৩, ২২:১৩, এবং ২২:৩৩ টা।

গ্রীন লাইন (সেক্টর ৫ হাওড়া ময়দান)
হাওড়া ময়দানগামী: রাত ২২:২০, ২২:৪০, এবং ২৩:০০।
সেক্টর ৫ গামী: রাত ২২:২০, ২২:৪০, এবং ২৩:০০।

পূর্ব রেলের বিশেষ ইএমইউ পরিষেবা। পুজো কার্নিভালের ভিড় সামলাতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগও বাড়তি পরিষেবার ব্যবস্থা করেছে। ৫ অক্টোবর (রবিবার) দুপুর ১৪:০০টা থেকে রাত ০০:০০টা পর্যন্ত। রবিবারে অব্যাহতি দেওয়া ইএমইউ পরিষেবা চালানো হবে, যেন সাপ্তাহিক দিনের মতো স্বাভাবিক ইএমইউ পরিষেবা পাওয়া যায়। সব শাখার উপনগর ট্রেন পরিষেবাই রবিবারে বাড়তি থাকবে, যা ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রেল দপ্তরের আশা। যাত্রী সুরক্ষা ও নির্দেশিকা রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো ও ইএমইউ উভয় ক্ষেত্রেই অতিরিক্ত যাত্রী ভিড়ের জন্য স্টেশন ও ট্রেনে বিশেষ নজরদারি থাকবে। নিরাপত্তার স্বার্থে বাড়তি পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হবে। পাশাপাশি যাত্রীদের অনুরোধ করা হয়েছে টোকেন, স্মার্টকার্ড ও সিজন টিকিট আগে থেকে সংগ্রহ করতে এবং ভিড়ের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে। মেট্রো ও পূর্ব রেল কর্তৃপক্ষের অভিমত, “পুজো কার্নিভালে মানুষ যাতে নিরবচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারেন, সেই জন্যই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। উৎসবের আনন্দকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” যৌথ পদক্ষেপে শহর ও শহরতলীর যাত্রীরা বড় স্বস্তি পাবেন বলেই আশা করা হচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles