ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে ঘরের মাঠে মরশুম শুরু করল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ শক্তিতে তুলনামূলক ভাবে দুর্বল হলেও শুভমান গিলের দল কোনওরকম ছেড়ে কথা বলেনি। ম্যাচের নায়ক স্যর রবীন্দ্র জাদেজা। এক ইনিংস এবং ১৪০ রানে ক্যারিবিয়ানদের হারাল শুভমান গিলের ভারত। টেস্টের তৃতীয় দিনে ভারত আর ব্যাট করেনি। মাত্র দুটো সেশনেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিলেন বোলাররা। প্রথম ইনিংসে শতরান করার পাশাপাশি চার উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪৪৮/৫। সেই রানেই হল ইনিংস ডিক্লেয়ার। রাহুল ছাড়াও শতরান করেছেন ধ্রুব জুরেল ও জাদেজা। ভারত এগিয়ে থাকল ২৮৬ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে শেষ ক্যারিবিয়ানরা। তাই ইনিংসে ম্যাচ জয়ই লক্ষ্য গিলদের। ভারত–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ছিল ভারতই। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ৪৪৮। ২৮৬ রানে এগিয়ে ভারত। রানের পাহাড়ে শুভমান গিলরা। দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। আমেদাবাদে তিনটে শতরান। দ্বিতীয় দিন শতরানের হ্যাটট্রিক। লোকেশ রাহুলের পর ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। শুরুটা করেন রাহুল। ভীত গড়ে দেন। দলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। টেস্টে প্রথম শতরান ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। ১৯০ বলে শতরানে পৌঁছে যান। তাঁর কাঁধে ভর করে ৪০০ রানের গণ্ডি পেরোয় ভারত। একই সময় রবীন্দ্র জাদেজাও শতরানের দিকে এগোচ্ছিলেন। মধ্যাহ্নভোজের পর আউট হন রাহুল। তারপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন জুরেল এবং জাদেজা জুটি। দু’জনের অনবদ্য ইনিংস। শুরুতে দলের ভীত গড়ার লক্ষ্যে কিছুটা সতর্কতার সঙ্গে শুরু করেন রাহুল। ১২টি চারের সাহায্যে শতরান করেন। কিন্তু অনেক বেশি ভয়ডরহীন ইনিংস খেলেন জুরেল। ১৯০ বলে পৌঁছে যান লাল বলের ক্রিকেটে নিজের প্রথম শতরানে। ইনিংসে ছিল ১২টি চার এবং ২টি ছয়। শেষমেষ ২১০ বলে ১২৫ রান করে আউট হন জুরেল। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৫টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন জাদেজা। ১৬৮ বলে একশো রানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছয়। জুটিতে ১৫০ রান যোগ করেন জুরেল–জাদেজা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। কিন্তু মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরার বোলিংয়ে ধরাশায়ী ক্যারিবিয়ানরা। দুই পেসার মিলে ৭ উইকেট ভাগ করে নেন। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে জোড়া উইকেট কুলদীপ যাদবের। ১৬২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত। টেস্ট জয়। শনিবারই খেলা শেষ। ভারতের সফলতম বোলার জাডেজা ৫৪ রানে ৪ উইকেট নিলেন। ৩১ রানে ৩ উইকেট সিরাজের। ২৩ রানে ২ উইকেট কুলদীপের। ১৮ রানে ১ উইকেট নিলেন ওয়াশিংটন। আড়াই দিনেই খেল খতম! প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ১৪০ রানে হারাল ভারত। দুই ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমন গিলরা।

দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন নতুন অধিনায়ক। অর্থাৎ, রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব গেল পুরোপুরি। তবে দলে জায়গা পেয়েছেন হিটম্যান এবং বিরাট কোহলি। উইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেকেন্ড চয়েস ধ্রুব জুড়েল। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের। এই সিরিজে সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধা কৃষ্ণা এবং হর্ষিত রানা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব পুরোপুরি গেল রোহিত শর্মার হাত থেকে। একদিনের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় দল। এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডও। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য বেশি পরিবর্তন নেই। যে দলকে এশিয়া কাপে খেলতে দেখা গিয়েছিল সেই দলকেই খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়াতেও। বুমরাকে একদিনের সিরিজে না দেখা গেলেও টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে। এই সিরিজে মূল আকর্ষণই রোহিত এবং কোহলির প্রত্যাবর্তন। যে কারণে একদিনের সিরিজে পুরো প্যাকড আপ স্টেডিয়াম থাকবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়াতে খেলেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দীর্ঘ সময় পর সেই অস্ট্রেলিয়ার মাটিতেই নীল জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে চলেছে দুই তারকার। পার্থে চলতি অক্টোবরেই শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের সিরিজ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল: শুভমান গিল(অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল(উইকেটকিপার), নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুড়েল, যশস্বী জয়সওয়াল।





