ক্রিকেট আম্পায়ারদের স্বাস্থ্য ও রক্তদান শিবির। রক্তদান করতে এগিয়ে এলেন অনেকেই। আম্পায়ার, ক্রিকেটার থেকে শুরু করে মাঠকর্মীরাও। পাশাপাশি স্বাস্থ্য শিবির থেকে পরিষেবা উপভোগ করলেন অগনিত ক্রীড়াপ্রেমী। আম্পায়ারর্স অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, বাংলা দলের হেডকোচ লক্ষ্মীরতন শুক্লা সহ প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।

কর্মকাণ্ডের মূল কাণ্ডারী আম্পায়ারর্স অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সম্পাদক কনিষ্ক রায়চৌধুরী। সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও সিএবি’র আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জ্জী সহ সকল আম্পায়ারদের যৌথ প্রচেষ্টায় সফল কর্মকাণ্ড, বললেন কনিষ্ক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার ও পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত।

অন্যান্য বছরের মতো এবারেও এই শিবিরে বেশ কিছু ক্রীড়াপ্রেমী সহ খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্যরাও তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর রক্তদানও করেন। এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কলকাতার বেশ কয়েকজন মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল এগিয়ে এসেছিল। বিশেষ করে মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল কোঠারি, মণিপাল, ডিসান সহ বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন।

ডা. উজ্জ্বল দেবনাথ এই শিবির পরিচালনা করেন। মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল কোঠারি এবং বিভাসিটি হাসপাতালের ডাক্তাররা উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন। পাঁচ শতাধিক ক্রীড়াপ্রেমী এই স্বাস্থ্য পরিষেবা গ্রহন করেন।

ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার, প্রশাসক এবং পরবর্তীতে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল। এবার প্রথমবারের মতো কোচ হিসাবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়ে দক্ষিণ আফ্রিকায় বেশ উন্মাদনাও রয়েছে। সৌরভকে নিয়ে আত্মবিশ্বাসী SA20 লিগ কমিশনার গ্রেম স্মিথও। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে সৌরভকে।

৯ সেপ্টেম্বর এই লিগের নিলামে সৌরভ বসতে পারেন হটসিটে। প্রিটোরিয়া ক্যাপিটালসে মাত্র তিনজন খেলোয়াড়কে ধরে রেখেছে। তাঁরা হলেন উইল জ্যাকস, শেরফেন রাদারফোর্ড এবং আন্দ্রে রাসেল। নিলামে ৩২.৫ মিলিয়ন র্যান্ড বিনিময়ে নামতে চলেছে। গত মরশুম এই ফ্র্যাঞ্চাইজির ভালো যায়নি। ১০ ম্যাচে মাত্র দু’টিতে জয় পেয়েছিল ক্যাপিটালস। এবার ভালো দল গড়ার লক্ষ্য নিয়েই নিলামে বসতে চলেছে।

জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হবেন সৌরভ। তাঁর সঙ্গে প্রিটোরিয়ার বোলিং কোচ হিসাবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলককে। সৌরভকে নিয়ে আত্মবিশ্বাসী SA20 লিগ কমিশনার গ্রেম স্মিথের মতে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক নতুন ভূমিকায় সফল হবেন।

তিনি বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় সৌরভের সঙ্গে দেখা করেছিলাম। তখনই ও বলেছিল, এ বছর কোচিং করবে। সৌরভ ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হয়েছে। গত বছর জোনাথন ট্রট এই দলের কোচ ছিলেন। ‘দাদা’র মতো একজনকে কোচ পাওয়াটা রোমাঞ্চকর। দাদা নিজের মতো করেই এখানে কাজ করবে। গত বছর দিল্লি ক্যাপিটালসের সেরা বছর ছিল না। তবে আমি নিশ্চিত যে, নিলামে এমন একটা দল তৈরি হবে, যারা ওর কোচিংয়ে ভালো খেলবে। আশা করি, সফল হবে সৌরভ।”

এশিয়া কাপ ফাইনালের দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। সেদিন বোর্ড সভাপতি পদের নির্বাচন-সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীদের নির্বাচন আলোচনার মূল কেন্দ্রবিদুতে। আপাতত লোধা আইন মেনেই সেই নির্বাচন। রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব, কোষাধ্যক্ষ – এই পাঁচটি পদের ভাগ্য নির্ধারিত হতে চলা অ্যাজেন্ডায় রয়েছে অ্যাপেক্স কাউন্সিলের প্রতিনিধি এবং ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নির্বাচনের বিষয়টিও। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির পদত্যাগের পর বিসিসিআইয়ের সভাপতির পদটি শূন্য রয়েছে। নতুন আইপিএল চেয়ারম্যানও নির্বাচিত হতে চলেছেন। কারণ, বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমালের ছ’বছর ক্রিকেট প্রশাসনে অতিক্রান্ত। এবার বাধ্যতামূলক ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হবে। ধুমালের জায়গায় আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজীব শুক্লা অথবা এমসিএ-র প্রাক্তন সচিব সঞ্জয় নায়েক। শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হন, তাহলে তাঁর জায়গায় বিসিসিআই সহ-সভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি। নির্বাচিত হবেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধিও। মহিলা প্রিমিয়ার লিগ কমিটির জন্যও ভোট হবে। নিয়োগ হবেন ওম্বুডসম্যান এবং এথিক্স অফিসার। তৈরি হবে স্ট্যান্ডিং কমিটি, ক্রিকেট কমিটি এবং আম্পায়ার্স কমিটি। পদে বহাল থাকার সম্ভাবনা রয়েছে রোহন গাউনস দেশাই। চলতি বছরের মার্চে যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। থাকবেন প্রভাতেজ ভাটিয়া। জানুয়ারিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন দেবজিৎ সাইকিয়ার সঙ্গে।




