রাত তিনটের পর দেহ উদ্ধার করল সাঁতরাগাছি জিআরপি। রাস্তার ওপর পরে দেহাংশ। ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে দেহ‘র বিভিন্ন অংশ। কোথাও পা তো, কোথাও মাথা। দক্ষিণ পূর্ব শাখার হাওড়ার দাসনগর ও টিকিয়াপাড়া স্টেশনের মাঝে চ্যাটার্জী পাড়ার ঘটনা। দীর্ঘক্ষণ পরে থাকে দেহ। না পুলিশ না জিআরপি, কেউই উপস্থিত হয়নি। অবশেষে রাত তিনটের পর দেহ উদ্ধার করল সাঁতরাগাছি জিআরপি। নটবরপাল রোডের দিয়ে গেছে রেল লাইন। রাত এগোরাটা নাগাদ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির।
লিলুয়ার পটুয়া পাড়ায় শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজো হয়। রাত বারোটা নাগাদ ক্লাবের ছেলেদের উদ্যোগে খাওয়া-দাওয়া শুরু হয়। হঠাৎ স্থানীয় যুবকরা লক্ষ্য করেন অমিত রায়চৌধুরী নামে এক যুবক একটি ছেলেকে মারধর করছে। সৌভিক দত্ত (২৬) নামে এক যুবক ওই ছেলেটিকে বাঁচাতে যায়। এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। বচসার মধ্যে অমিত পকেট থেকে ছুরি বার করে সৌভিককে আক্রমণ করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। তার গলার নলি কেটে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় টি এল জয়সোয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিস। পুলিস অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় রক্তাক্ত ছুরি। পুলিস এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে। খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে।
উলুবেড়িয়ায় ব্যহত রেল পরিষেবা। প্রায় ২৫ মিনিট আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গিয়েছে, রেল লাইনে পড়ে থাকা ফাঁকা বাইকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। ইঞ্জিনের তলায় ঢুকে যাওয়ায় আগুন লেগে যায় বাইকে। ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশনের কাছে কোলাঘাট ব্রিজের কাছে। তবে কীভাবে রেল লাইনের উপরে বাইকটি এল, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রেল সূত্রে জানা গিয়েছে আপ মেন লাইন ধরে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। প্রাথমিক তদন্তে অনুমান সেই সময় কোলাঘাট ব্রীজের কাছে, একটি অবৈধ ক্রসিং দিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন কেউ। মনে করা হচ্ছে পারাপারের সময় বাইকের চাকা আটকে যায় লাইনে। তখনই সেই লাইনে ট্রেন এসে পড়ায়, বাইক ফেলে পালায় চালক। বাইক আরোহী পালালেও রেল লাইনেই পড়ে ছিল বাইকটি। দ্রুত গতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে দুরন্ত এক্সপ্রেস। ধাক্কা লাগের পরেই আগুন লেগে যায় বাইকে। এর জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। রেল সূত্রের খবর, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়াররা। ট্রেনটি পরীক্ষা করে দেখেন তাঁরা। ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে জানান কোনও ক্ষতি হয়নি ওই ইঞ্জিনটির। দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন দিয়েই ট্রেনটি ফের চালানো হয়। রেল সূত্রের খবর, এই সময় আপ লাইনের অন্যান্য ট্রেনগুলিকে মিডিল লাইন দিয়ে পাস করানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।




