Monday, July 27, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ডোনা গাঙ্গুলির জন্মদিন পালন, রবীন্দ্র সদনে নাচের বিশেষ অনুষ্ঠানও হয়

২২ অগাস্ট প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। মঙ্গলবার ৪৯ তম জন্মদিন পালন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রতিবছর এই দিনটা পরিবারের সঙ্গেই কাটান। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার মধ্যরাত থেকেই শুভেচ্ছার জোয়ার ভাসেন ডোনা গঙ্গোপাধ্যায়। পরিবারের তরফ থেকেও মধ্যরাতে কেক কেটে সেলিব্রেট করা হয় বিশেষ দিনটি। মধ্যরাতে ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন সেলিব্রেশনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। কেক কেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানাকে খাইয়ে দেন ডোনা। দুটি কেক ছিল ডোনার মধ্যরাতের জন্মদিন সেলিব্রেশনে। বরাবর ডোনার জন্মদিন পরিবার ও কাছের মানুষদের ঘিরেই পালিত হয়েছে। সৌরভ থেকে সানা ও পরিবারের অন্যান্য সদস্যরা স্পেশাল গিফটও দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়কে। ব্যবস্থা করা হয়েছে স্পেশাল মেন্যুরও। মহারাজের দেওয়া বিশেষ উপহার।

সেটা তো সবসময়ই স্পেশাল বলে সবসময় জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরাও শুভেচ্ছা জানিয়েছেন ও জন্মদিন পালন করেছেন। গাঙ্গুলি পরিবারে খুশির আমেজ। সপরিবারে জন্মদিনের কেক কাটলেন ডোনা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে নৃত্যশিল্পীর জন্মদিনের ভিডিও। এদিন একেবারে সাদামাটাভাবে, ঘরোয়া আনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ডোনার জন্মদিন উপলক্ষে। হ্যাপি বার্থ ডে গান গাইতে দেখা যায় ডোনার পরিবার, ছাত্র-ছাত্রীদের। জন্মদিনে কেক কেটে প্রথমে তা মেয়ে সানাকে খাওয়ালেন ডোনা। ফিটনেসের দিকে নজর দিতে কেক খাওয়া থেকে বিরত থাকলেন সৌরভ। ডোনার সামনে রাখা নানা স্বাদের কেক। তারমধ্যে একটি কেকের উপর দেখা গেল নাচের ঘুঙরু, অলংকার। ফুলের তোড়াও দেখা গেল উপহারে। ভিডিয়োতে সৌরভ-ডোনার দুই পোষ্যরও দেখা মিলল। রবীন্দ্র সদনে নাচের বিশে্য অনুষ্ঠানও হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles