কলকাতা থেকে সরছে ফাইনাল। আসল কারণ কী? আবহাওয়া নাকি রাজনীতি? ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর, শনিবার অর্থাৎ ১৭ মে থেকে আবার শুরু আইপিএল ২০২৫। প্রথম ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুষলধারে বৃষ্টির পড়ছে বেঙ্গালুরুতে। বঞষ্টার জেরে টস পিছিয়েছে। ম্যাচটি প্লে-অফে ওঠার লড়াইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই দলের কাছে। ম্যাচটি না হলে বড় ধাক্কা খাবে কলকাতার নাইট রাইডার্স। এমতাবস্থায় ভিলেন বৃষ্টি। ইডেনেই হবে আইপিএলের ফাইনাল। আশাবাদী সৌরভ। অবাক কোহলির টেস্ট-অবসরে। ইডেন গার্ডেন্সেই হবে আইপিএলের ফাইনাল। অন্য মাঠে তা সরে যাবে না। আশা প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আচমকা ফাইনাল সরিয়ে দেওয়া সহজ নয়। সৌরভ অবাক হয়েছেন টেস্ট থেকে বিরাট কোহলির আচমকা অবসরেও। আইপিএলের প্লে-অফের মাঠ এখনও জানায়নি বিসিসিআই। শহরে এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ বলেন, “আমরা চেষ্টা করছি ফাইনাল ইডেনে করার। বোর্ডের সঙ্গে কথা বলছি। এত সহজে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া যায়? ইডেনেই প্লে-অফ হবে। আশা করি দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি খুবই আশাবাদী। প্রতিবাদ করে খুব একটা কিছু হয় না। বোর্ডের সঙ্গে সিএবি-র সম্পর্ক খুব ভাল। কলকাতায় লিগের ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলেই নতুন সূচিতে ইডেনের নাম নেই।”
টেস্ট থেকে অবসর রোহিত শর্মা এবং বিরাট কোহলির দু’জনের সিদ্ধান্তেই অবাক সৌরভ বলেন, “আমি জানি এটা ওদেরই সিদ্ধান্ত। কেউ কি নিজের ইচ্ছা ছাড়া খেলা ছাড়তে পারে? বিরাটের ক্রিকেটজীবন অসামান্য। একই কথা বলব রোহিতের ক্ষেত্রেও। তবে কোহলির অবসর আমায় অবাক করেছে।” শুভমন গিল বা ঋষভ পন্থকে টেস্ট দলের অধিনায়ক করার ভাবনাচিন্তা প্রসঙ্গে সৌরভ বলেন, নির্বাচকদের সতর্ক থাকা উচিত। তাঁর কথায়, “নির্বাচকদের বুঝেশুনে পা ফেলা উচিত। পক্ষে-বিপক্ষে অনেক বিষয় রয়েছে। ওদের দীর্ঘমেয়াদী ভাবনাচিন্তা করা উচিত। নির্বাচকেরা কী করবে সেটা ওদেরই ভাবতে দিন। বুমরাহের চোট পাওয়ার প্রবণতা রয়েছে। সেটাও ভাবতে হবে।”
বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। তার পরেও এই ম্যাচটি সরানো হয়নি। অথচ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস পাওয়ার আগেই, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ সরানোর পরিকল্পনা করে ফেলেছে বিসিসিআই। আইপিএলের বাকি লিগের ম্যাচের সূচি ঘোষণা হলেও, প্লে অফ এবং ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। মূল সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন বৃষ্টির ছুঁতো দিয়ে কলকাতা থেকে প্লে-অফের ম্যাচ দু’টি সরিয়ে নিতে পারে বিসিসিআই। সূত্রের দাবি অনুযায়ী, আমেদাবাদে এই ম্যাচ দু’টি হতে পারে। কলকাতা থেকে ম্যাচ দু’টি সরানোর কারণ হিসেবে বলা হচ্ছে, জুনের শুরুতে কলকাতার আবহাওয়া নিয়ে সংশয়। বৃষ্টিপাতের সম্ভাবনার খবর রয়েছে। যে কারণে নাকি ম্যাচ দু’টি সরানো হচ্ছে। এই সময়ে সর্বত্রই কম-বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরিসংখ্যান অনুসারে, জুনের প্রথম দিকে কলকাতা বৃষ্টিপাতের প্রভাব খুব কমই পড়ে এবং গত কয়েক বছরের হিসেব দেখলে দেখা যাবে, জুনের প্রথম ১০ দিন আবহাওয়া নিয়ে কোনও সমস্যা সেভাবে দেখা যায় না। এমনটা দাবি কলকাতার ক্রিকেটপ্রেমীদের।
তিন সপ্তাহ আগে থেকে আবহাওয়া কেমন থাকবে, সেই সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব এবং কোনও আবহাওয়া বিভাগও এত তাড়াতাড়ি কোনও দৃঢ় উত্তর দিতে পারে না। এদিকে সিএবি কোনও ভাবেই এই ম্যাচ দু’টি হাতছাড়া করতে চাইবে না। তারা চাইবে, এই ম্যাচ দু’টি সফল ভাবে সংগঠিত করতে। কিন্তু এই ম্যাচ দু’টি ধরে রাখা সিএবি-র পক্ষে কঠিন। কারণ অনেকেরই ধারণা, বৃষ্টিপাত নেহাৎ-ই অজুহাত, আসলে রাজনৈতিক দ্বৈরথের কারণেই এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইেডন থেকে।

গুজরাট হল বিজেপি-র দুই শীর্ষ নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য। আইসিসি-র চেয়ারম্যান এখন অমিত পুত্র জয় শাহ। বিসিসিআইয়ের যাবতীয় সিদ্ধান্তই এখন বকলমে জয় শাহের অঙুলি হেলনেই নেওয়া হয়ে থাকে। রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি-র সম্পর্ক সাপে-নেউলে। এই কারণেই নাকি ইডেন ছেড়ে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করা হবে। যদিও পুরো বিষয়টিই এখনও জল্পনার স্তরে দাঁড়িয়ে। কারণ এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তুমুল বৃষ্টিতে ভেসে গেল কলকাতা! আইপিএলের প্লে-অফের দৌড়ে আর নেই রাহানেরা, কেকেআরের আশায় জল ঢেলে দিল বেঙ্গালুরু। আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। টিকে থাকতে হলে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতেই হত গত বারের চ্যাম্পিয়নদের। বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। টসও করা যায়নি বৃষ্টির জন্য। ম্যাচ ভেস্তে যাওয়ায় প্লে-অফ খেলার আশা শেষ হয়ে গেল অজিঙ্ক রাহানেদের। গত বারের চ্যাম্পিয়নদের আশায় জল ঢেলে দিল বেঙ্গালুরুর বৃষ্টি। আবহবিদদের পূর্বাভাস মতোই শনিবার সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। নাগাড়ে বৃষ্টি চলতে থাকায় নির্ধারিত সময় টস করাও সম্ভব হয়নি। রাত ন’টা নাগাদ বৃষ্টি থামে। মাঠ শুকনো করার কাজ শুরু করেন মাঠকর্মীরা। খেলা শুরুর আশা তৈরি হয়। কিন্তু মিনিট ১৫ পর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে মাঠ পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারেরা। এম্যাচ বাতিল হওয়ায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হল কলকাতার। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট বেঙ্গালুরুর।
লেক ক্লাবে চরম বিশৃঙ্খলা। পুরস্কার বিতরণীতে ছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। লেক ক্লাবের একটি অনুষ্ঠানে চুড়ান্ত বিশৃঙ্খলা। লেক ক্লাবের চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্তার চরম দুর্ব্যবহার সাংবাদিকদের প্রতি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রবীন্দ্র সরোবরে আয়োজিত একটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেখানেও সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে চরম বিশৃঙ্খলার পরিবেশ। অনুষ্ঠানে, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধান অতিথির আসনে ছিলেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সৌরভের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য।




