Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইডেনে কোহলি-রোহিত!‌ ২০২৭ সালের শুরুতেই কলকাতায় ভারতের খেলা

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরসুমের জন্য ঘরের মাঠে ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে। দেশের মাটিতে মোট ন’টি এক দিনের ম্যাচ খেলবেন কোহলি-রোহিত। ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের এক দিনের ম্যাচ রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরশুমের জন্য ঘরের মাঠে ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে। দেশের মাটিতে মোট ন’টি এক দিনের ম্যাচ খেলবেন কোহলি-রোহিত। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে মোট চারটি দল— ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, জ়িম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া এ দেশে সফরে আসবে। ১৭টি শহরে ২২টি ম্যাচ হবে। মোট ৯টি এক দিনের ম্যাচ, ৮টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৫টি টেস্ট রয়েছে। এই বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের মাধ্যমে এই মরশুম শুরু হবে। এই সিরিজ়ে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এক দিনের ম্যাচগুলি তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজ় হবে লখনউ, রাঁচি, ইন্দৌর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।

এরপর ডিসেম্বরে ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। এই সাদা বলের সিরিজে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। এক দিনের ম্যাচগুলি দিল্লি, বেঙ্গালুরু এবং অহমদাবাদে হবে। রাজকোট, কটক ও পুণে টি-টোয়েন্টি ম্যাচগুলি আয়োজন করবে। ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে ভারত সফরে আসবে জিম্বাবোয়ে। ম্যাচগুলি কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বইয়ে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি দিয়ে মরশুম শেষ হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ় শুরু হবে। সিরিজ়ের বাকি ম্যাচগুলি হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং অহমদাবাদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles