Saturday, June 20, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

রনজিতে ‘ফার্স্ট বয়’ বাংলা কোয়ার্টার ফাইনাল কল্যাণীতেই!‌ সামিরা খেলবেন, সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উদ্যোগী

গ্রুপে শীর্ষে বাংলা। এমনকি রনজিতে সব টিমের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলা। সাত ম্যাচের মধ্যে পাঁচটায় সরাসরি জয়। সবমিলিয়ে ৩৬ পয়েন্ট। যে সংখ্যক পয়েন্ট অন্য কোনও টিম সংগ্রহ করতে পারেনি। হরিয়ানাকে হারিয়ে শনিবার রাতেই বাংলা টিম শহরে ফিরে এসেছে। কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ কে হয়, সেটাই দেখার ছিল। রবিবার ম্যাচ শেষে জানা গিয়েছে, কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত। নক আউটে কারা কাদের বিরুদ্ধে খেলছে সেই সূচিও ঠিক। রঞ্জির কোয়ার্টার ফাইনালে আগেই কয়েকটি দল জায়গা করে নিয়েছিল। রবিবার চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়ে গেল। নক আউটে কারা কাদের বিরুদ্ধে খেলছে সেই সূচিও ঠিক হয়ে গিয়েছে। গত বারের চ্যাম্পিয়ন বিদর্ভ এ বারের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। রঞ্জি থেকে বিদায়। গ্রুপ পর্বে সাত ম্যাচের মধ্যে চারটি জিতে ৩১ পয়েন্ট নিয়েও শেষ আটে জায়গা করতে পারেনি বিদর্ভ। শেষ ম্যাচে উত্তরপ্রদেশকে হারিয়েছে তারা। গ্রুপ এ-তে অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খণ্ডেরও পয়েন্ট ৩১। কিন্তু তার পরেও তৃতীয় স্থানে তারা। গ্রুপ পর্বে অন্ধ্রপ্রদেশের কাছে হারায় তিন নম্বরে শেষ করেছে বিদর্ভ। মহারাষ্ট্রকে হারিয়ে গ্রুপ বি-র শীর্ষে শেষ করেছে মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে শেষ করেছে কর্নাটক। পঞ্জাবের বিরুদ্ধে দেবদত্ত পড়িক্কলেরা মাত্র ২৮ ওভারে ২৫০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে। ১২০ রানে অপরাজিত থেকেছেন পড়িক্কল। ফলে দ্বিতীয় স্থানে শেষ করেছে। গ্রুপ সি-র শীর্ষে নিজেদের জায়গা আগেই পাকা করে ফেলেছিল বাংলা। শেষ ম্যাচ জিতে ৩৬ পয়েন্টে শেষ করেছে তারা। চলতি মরসুমে গ্রুপ পর্বে এটি কোনও দলের সর্বাধিক পয়েন্ট। দ্বিতীয় স্থানে শেষ করেছে উত্তরাখণ্ড। গ্রুপ ডি-র শীর্ষে শেষ করেছে মুম্বই। দ্বিতীয় স্থানে শেষ করেছে জম্মু-কাশ্মীর। ঘরোয়া ক্রিকেটে জম্মু-কাশ্মীরের ভাল ফল অব্যাহত। গ্রুপ পর্বে মাত্র ১ পয়েন্ট পেয়েছে নাগাল্যান্ড। ফলে এলিট গ্রুপ থেকে প্লেট গ্রুপে নেমে গিয়েছে তারা। প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় এলিট গ্রুপে জায়গা করে নিয়েছে বিহার। অর্থাৎ, পরের বার রঞ্জির মূলপর্বে খেলতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। রঞ্জির প্রথম কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ড খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি জম্মু-কাশ্মীর। বাংলা খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল। সেখানে অভিমন্যু ঈশ্বরণদের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বই খেলবে কর্নাটকের বিরুদ্ধে। চারটি কোয়ার্টার ফাইনালই শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। সেখানে যদি বাংলা যেতে তা হলে সেমিফাইনালে মধ্যপ্রদেশ বনাম জম্মু-কাশ্মীর ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে নামবে।

ঝাড়খণ্ড হারিয়ে দিয়েছে ওড়িশাকে। বিদর্ভ জিতেছে। নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদ তিন পয়েন্ট পায় অন্ধ্রপ্রদেশ। যার ফলে এই তিন টিমের পয়েন্ট (৩১) সমান হয়ে যায়। একাধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমে দেখা হয়, কোন টিম কতগুলো ম্যাচ সরাসরি জিতেছে। সেটাও সমান হয়ে গেলে কোন টিম সবচেয়ে বেশি বোনাস পয়েন্ট পেয়েছে, সেটা দেখা হয়। ঝাড়খণ্ড তিন ম্যাচে বোনাস-সহ জিতেছে। অন্ধ্র দুটো। আর বিদর্ভ একটা। যার ফলে ওই গ্রুপ থেকে এক নম্বর টিম হিসাবে নকআউটে গিয়েছে ঝাড়খণ্ড। দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। ফলে কোয়ার্টার ফাইনালে বাংলাকে খেলতে হবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। এবছর থেকে আরও একটা নিয়ম শুরু হয়েছে। গ্রুপ লিগের অবস্থানে বিচারে ঠিক হবে নকআউটে কারা হোম ম্যাচ খেলবে। সেই অনুযায়ী বাংলা কোয়ার্টারে নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। গত কয়েক দিন ধরে এটা নিয়েই আলোচনা চলছিল। ইডেনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ রয়েছে, তাই ইডেনে রনজি সম্ভব নয়। যেহেতু কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ সরাসরি দেখানো হবে আর সেখানে ডিআরএস থাকছে, তাই প্রশ্ন উঠছিল, কল্যাণীতে আদৌ ম্যাচ আয়োজন সম্ভব কি না! বঙ্গ টিম ম্যানেজমেন্ট বিকল্প ভেনু হিসেবে জয়পুর আর চণ্ডীগড়ের কথা ভেবে রেখেছিল। তবে সে’সবের কোনও প্রয়োজন পড়ছে না। কারণ বাংলা কোয়ার্টার ফাইনাল খেলবে নিজেদের মাঠে। কল্যাণীতে। ইতিমধ্যেই সেখানে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। যাতে লাইভ ম্যাচ আয়োজনে কোনও সমস্যা না হয়। সিএবির তরফেও বলে দেওয়া হয়েছে, কোয়ার্টার ফাইনাল হবে কল্যাণীতেই। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন। বিশ্বকাপের ম্যাচের পাশাপাশি রনজি ম্যাচ আয়োজন নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, সেটা তিনি নিজে দেখছেন। সবমিলিয়ে ঘরের মাঠে বাংলার নকআউট পর্বের খেলা নিয়ে আর কোনও অনিশ্চয়তা রইল না। সোমবার থেকেই কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles