সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছেও হার। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভের প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে হারার পর সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছেও হেরেছে প্রিটোরিয়া। কোচ হিসাবে শুরুটা একেবারেই ভাল হল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পর পর দু’টি ম্যাচে হারল তাঁর দল। ফলে শুরুতেই চাপে সৌরভ। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ। প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে হারার পর সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছেও হেরে এখনও পয়েন্টের মুখ দেখেনি। ছয় দলের প্রতিযোগিতায় তারা পঞ্চম স্থানে রয়েছে। পার্ল রয়্যালসও দু’টি ম্যাচের দু’টিতেই হেরেছে। নেট রানরেটে প্রিটোরিয়া (-১.৭৫০) এগিয়ে রয়েছে রয়্যালসের (-৬.৮৫০) থেকে। ফলে চাপে পড়েছেন সৌরভ। সেন্ট জর্জেস পার্কে জো’বার্গ সুপার কিংসের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে হারে প্রিটোরিয়া ক্যাপিটালস। টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠায় প্রিটোরিয়া। কুইন্টন ডি ককের ৪৭ বলে ৭৭ রান সানরাইজার্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানে পৌঁছে দেয়। ডিকক পাঁচটি চার এবং ছ’টি ছক্কা মারেন। ম্যাথু ব্রিৎজ়কে ৩৩ বলে ৫২ রান করেন। জনি বেয়ারস্টো (২) শুরুতেই আউট হয়ে যাওয়ার পর এই জুটি দ্বিতীয় উইকেটে ১২ ওভারে ১১৬ রান যোগ করে। জবাবে প্রিটোরিয়া শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারেত থাকে। মার্কো জানসেন প্রথম ওভারেই আউট করেন ওপেনার ব্রাইস পার্সনসকে। এর পর শাই হোপকে (১৯ বলে ৩৬ রান) যখন বিপজ্জনক মনে হচ্ছিল, ঠিক তখনই তাঁকে ফেরান অ্যাডাম মিলনে। শেষ পর্যন্ত ২৫ রানে ৪ উইকেট নিয়ে সানরাইজার্সকে জেতান মিলনে। প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে ২২ রানে হেরেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। তাদের পরের ম্যাচ বুধবার এমআই কেপ টাউনের বিরুদ্ধে।

আড়াই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় কম সমালোচনা হয়নি। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে ইডেনের উইকেটকে নিশানা করেছিলেন বিশেষজ্ঞেরা। দাবি করা হয়েছিল, এই ধরনের উইকেট টেস্ট ক্রিকেটের মান কমিয়ে দিচ্ছে। কিন্তু গৌতম গম্ভীর সেই পিচে কোনও ‘জুজু’ দেখেননি। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, এই রকম পিচই চেয়েছিলেন। এ বার সেই পিচকে নম্বর দিল আইসিসি। সমালোচনার মাঝে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতীয় দল যেমন পিচ চেয়েছে তেমনটাই দেওয়া হয়েছে। আড়াই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় খুশি হতে পারেননি তিনিও। তাঁর সংস্থার মাঠের পিচকে নম্বর দিল জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। একই সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সচিবের পদ সামলেছেন সৌরভ ও শাহ। তবে তাঁরা এখন ভিন্ন ভিন্ন সংস্থায়। সৌরভ আবার রাজ্যে ফিরেছেন। শাহ গিয়েছেন আন্তর্জাতিক স্তরে। আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ইডেনের পিচকে ‘সন্তোষজনক’ আখ্যা দিয়েছেন। তার অর্থ, পিচ খারাপ ছিল না। খুব ভাল না হলেও আড়াই দিনে শেষ হয়ে যাওয়ার মতো পিচ ছিল না। ব্যাটারদের ব্যর্থতাতেই খেলা তাড়াতাড়ি শেষ হয়েছে। অর্থাৎ, ভারতীয় কোচ গম্ভীরের সুরেই সুর মিলিয়েছে আইসিসি। গম্ভীর জানিয়েছিলেন, পিচ কঠিন ছিল, কিন্তু খারাপ নয়। সেই কথাই বললেন রিচার্ডসনও। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে গুয়াহাটির উইকেটকে ‘খুব ভাল’ আখ্যা দিয়েছে আইসিসি। সেই ম্যাচ পাঁচ দিনে গড়িয়েছিল। অবশ্য ইডেনের থেকে গুয়াহাটিতে বাজে ভাবে হেরেছিল ভারত। ইডেনে ৩০ রানে হেরেছিল তারা। গুয়াহাটিতে ভারতকে ৪০৮ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।মেলবোর্নের উইকেটকে ‘অসন্তোষজনক’ আখ্যা দিয়েছে আইসিসি। এই মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চতুর্থ টেস্ট মাত্র দু’দিন শেষ হয়ে গিয়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রো পিচ দেখে খুশি হতে পারেননি। ফলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে মেলবোর্ন। ইডেনকে অবশ্য শাস্তি পেতে হল না। ইডেনের পিচে প্রথম দিন থেকেই ঘূর্ণি ছিল। দু’দল মিলিয়ে একমাত্র টেম্বা বাভুমা ছাড়া কেউ অর্ধশতরান করতে পারেননি। খেলা শেষে গম্ভীর জানিয়েছিলেন, এই পিচে খেলার জন্য আরও দক্ষতা প্রয়োজন। সঙ্গে মানসিকতারও সমালোচনা করেছিলেন তিনি। একই কথা শোনা গিয়েছিল ঋষভ পন্থের মুখেও। কিন্তু তাতে পিচের সমালোচনা কমছিল না। আইসিসি-র নম্বর সব সমালোচনা বন্ধ করে দিল। বুঝিয়ে দিল, গম্ভীরই ঠিক ছিলেন।
শোকবার্তা : ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিএবি’র সিনিয়ার ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে ওরফে বাপি’র মা মঞ্জু দে প্রয়াত হন গত ২৬ ডিসেম্বর। তাঁর পরলৌকিক কার্য অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারী উত্তর কলকাতায় চালতাবাগান রাধাগোবিন্দ জিউ এস্টেটে। শ্রদ্ধাজ্ঞাপন ও স্বজন আপ্যায়ন ৭ জানুয়ারী বিদ্যাসাগর কমিউনিটি হলে। সদ্যপ্রয়াত মঞ্জু দে’র আত্মার শান্তি কাম্য।





