১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। এ বারও দেশের বাইরে হবে নিলাম। সৌদি আরবে বসবে আসর। তার আগে ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের আগামী মরসুমের আগে ছোট নিলামে নাম লিখিয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। কিন্তু নিলামের আগে হাজারের বেশি ক্রিকেটারকে ছাঁটাই করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামে নামছেন ৩৫০ ক্রিকেটার। ১৬ ডিসেম্বর আইপিএলের ছোট নিলাম। এ বারও দেশের বাইরে হবে নিলাম। সৌদি আরবে বসবে নিলামের আসর। তার আগে ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন থাকছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নামছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়। কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার রয়েছেন।




