Tuesday, July 28, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ইউএস ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকা!‌ স্ট্রেট সেটে সার্বিয়ার তারকা জোকোভিচকে হারালেম আলকারাজ

ফাইনালে কার্লোস আলকারাজ। প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার আগেই বিদায় নিলেন পুরুষদের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক। চলতি বছর গ্র্যান্ড স্ল্যামে ট্রফিহীন জোকোভিচ। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামেরই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল সার্বিয়ার তারকাকে। স্ট্রেট সেটে (৬-৪, ৭-৬, ৬-২) তাঁকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলেন আলকারাজ। হার্ড কোর্টে প্রথম বার জোকোভিচকে হারালেন আলকারাজ। ম্যাচ জিততে আড়াই ঘণ্টাও লাগল না। চলতি ইউএস ওপেনে স্বপ্নের ফর্মে রয়েছেন আলকারাজ। ছ’টি ম্যাচে একটিও সেট না খুইয়ে ফাইনালে উঠেছেন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে নামার আগে টানেল দিয়ে যখন জোকোভিচ বার হচ্ছেন তখন তাঁকে প্রশ্ন করা হল, কেরিয়ারে গ্র্যান্ড স্ল্যামের ৫৩তম সেমিফাইনালে নামার আগে কী মনে হচ্ছে? ৫৩তম সেমিফাইনাল! বিশ্বের সব টেনিস খেলোয়াড়ের কাছে যা স্বপ্ন, তা বাস্তবে করে দেখিয়েছেন জোকোভিচ। নোভাক বললেন, “রোজ রোজ তো আর বিশ্বের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে খেলার সুযোগ হয় না। লড়াই করব।” আলকারাজ নামার আগে বললেন, “ফাইনালে উঠতেই হবে। এটা বদলার ম্যাচ।” এক বারও হার্ড কোর্টে জোকোভিচকে হারাতে পারেননি। মুখোমুখি সাক্ষাতে ৩-৫ পিছিয়ে। শেষ দু’বারের সাক্ষাতে হেরেছেন। ‘রিসিভ!’ টস জিতে আলকারাজ সার্ভিস করতে চাননি। জোকোভিচও হয়তো ভাবেননি আলকারাজ নিজে সার্ভিস করবেন না। প্রথম গেমের প্রথম সার্ভিস করতে গিয়েই থামতে হল নোভাককে। প্রথম সেট চলাকালীন সেই ছবি তিন বার দেখা গেল। টেনিস সার্কিটে সার্ভিসের জন্য পরিচিত জোকোভিচ। আলকারাজ প্রথম গেমেই জোকোভিচের সার্ভিস ভাঙলেন।

দ্বিতীয় গেমে আলকারাজের সার্ভিস ভাঙলেন তিনি। এর আগে ৭৪টি সার্ভিস গেমের মধ্যে ৭৩টি জিতেছিলেন স্প্যানিশ তারকা। প্রথম থেকেই এই ম্যাচে আলকারাজকে তাঁর ড্রপ শট ভোগাচ্ছিল। ২২ বছরে তিনি পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তা বুঝিয়ে দিলেন রাফায়েল নাদালের ‘শিষ্য’। ০-৩ পিছিয়ে থেকে ৩-৩ করলেন। আরও এক বার জোকোভিচের সার্ভিস ভাঙলেন। এক বার ভুল শট খেললে নিজের সঙ্গে কথা বলছিলেন আলকারাজ। প্রথম গেম থেকে খুব একটা লম্বা র‌্যালি খেলছিলেন না দুই তারকা। দ্বিতীয় সেটের নবম গেমে ২৭ শটের র‌্যালি হল। জোকোভিচকে খেলতে হচ্ছিল নিজের শরীরের বিরুদ্ধে। ২২ বছরের আলকারাজের দমের বিরুদ্ধে ৩৮ বছরের জোকোভিচ। প্রথম সেট থেকেই একাধিবার নিজের ঘাড় ও ডান কাঁধ ঝাঁকাচ্ছিলেন জোকোভিচ। দ্বিতীয় সেট গড়াল টাইব্রেকারে। চলতি বছর টাইব্রেকারে জোকোভিচের জয়ের ৮ থেকে হার ১২ বেশি। টাইব্রেকারে এক একটি শট বুলেটের গতিতে জোকোভিচ হিমশিম খাচ্ছিলেন। টাইব্রেকারে বাজিমাত করলেন আলকারাজ। ২২ বছরের তারকার খেলা দেখে জিমি কোনর্স, মার্টিনা নাভ্রাতিলোভাদের কপালেও ভাঁজ পড়ছিল। দ্বিতীয় সেটের পর মেডিক্যাল বিরতি নেন জোকোভিচ। ফিজিয়ো কোর্টেই তাঁর ঘাড় মালিশ করে দিচ্ছিলেন। গ্র্যান্ড স্ল্যামে এর আগে ৫২টি ম্যাচে প্রথম দুই সেটে জিতেছেন আলকারাজ। ৫২ বারই সেই ম্যাচই দখলে। চতুর্থ গেমে আবার জোকোভিচের সার্ভিস ভাঙলেন আলকারাজ। ডবল ফল্ট করে সার্ভিস খোয়ালেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক। পুরুষদের টেনিসে প্রথম ২০ খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় বয়স্কতম খেলোয়াড় জোকোভিচের থেকে ৯ বছরের ছোট। জোকোভিচকে দাঁড় করিয়ে স্ট্রেট সেটে জিতে ফাইনালে উঠলেন আলকারাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles