Monday, July 27, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বিশ্ব ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু!‌ দ্বিতীয় বাছাই চিনা প্রতিপক্ষকে হারালেন ভারতীয় তারকা

ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাপট পিভি সিন্ধুর। শেষ ষোলোর ম্যাচে চিনের ওয়াং ঝি ই-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় তারকা। চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন সিন্ধু। এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড থেকে ছন্দে সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনও দিন চিনা প্রতিপক্ষের কাছে হারেননি সিন্ধু। ওয়াংয়ের বিরুদ্ধে তাঁর রেকর্ড ছিল ২-২। ফলে সিন্ধু পিছিয়ে থেকে এই ম্যাচে নামেননি। প্যারিসে প্রথম গেমে শুরুতেই এগিয়ে যান সিন্ধু। তিনি ওয়াংয়ের খাটো উচ্চতার লাভ তুলছিলেন। গোটা কোর্ট জুড়ে খেলতে বাধ্য করছিলেন প্রতিপক্ষকে। ফলে পর পর পয়েন্ট তুলে এক সময় ১১-৬ এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। তার পর অবশ্য ম্যাচে ফেরেন ওয়াং। সিন্ধুকে অনেক বেশি নেটের কাছে এসে খেলতে বাধ্য করেন তিনি। পর পর ছ’টা পয়েন্ট তোলেন ওয়াং। ১১-১২ পিছিয়ে পড়েন সিন্ধু।

১৯-১৯ অবস্থায় পর পর দু’টি পয়েন্ট তুলে নেন সিন্ধু। প্রথম গেম জিতে যান। সিন্ধুকে দেখে বোঝা যাচ্ছিল, আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। আত্মবিশ্বাস দেখা গেল দ্বিতীয় গেমে। শুরুটা হাড্ডাহাড্ডি হলেও ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করলেন সিন্ধু। ওয়াং বেশ কয়েকটি আনফোর্সড এরর করেন। কয়েকটি শট কোর্টের বাইরে পড়ে। সিন্ধু বুদ্ধি করে সেগুলি থেকে পয়েন্ট তোলেন। এক বার পিছিয়ে পড়ার পর আর ফিরতে পারেননি ওয়াং। ২১-১৫ গেম জিতে ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা। যে ভাবে তিনি খেলছেন তাতে সিন্ধুকে নিয়ে আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় সমর্থকেরা। প্যারিসে শুরুটাও ভাল হয়েছিল ভারতের। মিক্সড ডবলসে শেষ ষোলোর ম্যাচে নেমেছিলেন ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো। হংকংয়ের তাং চুন মান ও সে ইং সুয়েত জুটির কাছে প্রথম গেম হারেন তাঁরা। তবে দ্বিতীয় গেমে ফিরে আসেন তানিশারা। প্রতিপক্ষকে দাঁড় করিয়ে হারান তাঁরা। তৃতীয় গেমেও এক ছবি। প্রথম গেম হেরেও ম্যাচ জেতে ভারতীয় জুটি (১৯-২১, ২১-১২, ২১-১৫)। মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে ধ্রুব ও তানিশা। জিতলেন সিন্ধুও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles