Top 5 This Week

spot_img

Related Posts

আইপিএলের নিলাম! কাদের ছেড়ে দিতে পারে ১০ দল?

RK NEWZ ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের মিনি নিলাম আয়োজিত হবে। একই দিনে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের ম্যাচ রয়েছে বেঙ্গালুরুতে। তার কয়েকশো কিলোমিটার দূরে ক্রিকেটারদের কেনাবেচার প্রক্রিয়া চলবে। কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখছে, তার তালিকা জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর। অর্থাৎ নিলামের ঠিক এক মাস আগে। তার পরেই আইপিএলের তরফে সেই ক্রিকেটারদের তালিকা প্রতিটি দলকে পাঠিয়ে দেওয়া হবে, যাঁরা ১৬ ডিসেম্বর নিলামে উঠবেন। আইপিএলের নিয়ম অনুযায়ী, একটি মরসুম শেষ হওয়ার এক মাস পর থেকে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত ‘ট্রেড উইন্ডো’ খোলা থাকে। আবার নিলামের পর থেকে পরের মরসুম শুরু হওয়ার এক মাস আগে পর্যন্ত ‘ট্রেড উইন্ডো’ চালু থাকে। এই সময়ের মধ্যে এক ক্রিকেটার এক দল থেকে অন্য দলে যেতে পারেন। অর্থাৎ নিলামের পরেও দু’দলের মধ্যে ক্রিকেটারদের কেনাবেচা চলতে পারে।

লখনউ সুপার জায়ান্টস ১৫ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে দিয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে। বদলে তারা কিনেছে কুলদীপ যাদবকে। টি নটরাজনকে দিল্লি বিক্রি করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। বদলে তারা কিনেছে জ়িশান আনসারিকে। লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস হায়দরাবাদ থেকে চেন্নাই সুপার কিংসে গিয়েছেন। বদলে চেন্নাই থেকে হায়দরাবাদে গিয়েছেন খলিল আহমেদ ও নেথান এলিস। হার্দিক পাণ্ড্য গিয়েছেন পঞ্জাবে। মুম্বইয়ে এসেছেন অর্শদীপ সিংহ। এর বাইরে এখনও পর্যন্ত কোনও দলবদল হয়নি। আইপিএল থেকে অবসর নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। ফলে তিনি খেলবেন না।

নিলামের আগে সব দলই লেখাপড়া সেরে নিয়েছে। কোন ক্রিকেটারদের ধরে রাখতে হবে, কাদের ছেড়ে দিতে হবে, নিলামে কাদের দিকে ঝাঁপাতে হবে সেই তালিকা তৈরি। এখনও আনুষ্ঠানিক ভাবে সেই তালিকা প্রকাশ না হলেও আনন্দবাজার ডট কম খতিয়ে দেখল, তালিকায় কাদের নাম থাকতে পারে।

কলকাতা নাইট রাইডার্স
ধরে রাখতে পারে— সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, অঙ্ককৃশ রঘুবংশী, রমনদীপ সিংহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, সার্থক রঞ্জন, আকাশদীপ, সৌরভ দুবে, প্রশান্ত সোলাঙ্কি।

ছাড়তে পারে— ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, রাহুল ত্রিপাঠী, চেতন সাকারিয়া, ব্লেসিং মুজারাবানি, মাথিশা পাথিরানা, উমরান মালিক, দক্ষ কামরা, নবদীপ সাইনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ধরে রাখতে পারে— বিরাট কোহলি, রজত পাটীদার, ফিল সল্ট, জশ হেজ়লউড, যশ দয়াল, দেবদত্ত পডিক্কল, জেকব বেথেল, টিম ডেভিড, বেঙ্কটেশ আয়ার, রাসিখ দার, জেকব ডাফি, সূযশ শর্মা, মঙ্গেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পাণ্ড্য, রোমারিয়ো শেফার্ড, জিতেশ শর্মা।

ছাড়তে পারে— স্বপ্নিল সিংহ, আলজ়ারি জোসেফ, জর্ডন কক্স, বিহান মলহোত্র, কনিষ্ক চৌহান, সাত্ত্বিক দেশাই, রিচার্ড গ্লিসন, বিকি ওস্তওয়াল, অভিনন্দন সিংহ, নুয়ান তুষারা।

চেন্নাই সুপার কিংস
ধরে রাখতে পারে— রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, মহেন্দ্র সিংহ ধোনি, নুর আহমেদ, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা, ম্যাট শর্ট, মুকেশ চৌধরী, ম্যাট হেনরি, আকিল হোসেন, অংশুল কম্বোজ, গুরজপনীত সিংহ, জেমি ওভারটন, উর্বিল পটেল, লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ডস।

ছাড়তে পারে— প্রশান্ত বীর, রামকৃষ্ণ ঘোষ, অমন খান, সরফরাজ় খান, রাহুল চহর, স্পেনসার জনসন, আকাশ মাধোয়াল, কুলদীপ যাদব, ডিয়ান ফরেস্টার, জ়াক ফৌকস, শ্রেয়স গোপাল।

মুম্বই ইন্ডিয়ান্স
ধরে রাখতে পারে— রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, জসপ্রীত বুমরাহ, উইল জ্যাকস, মহিপাল লোমরোর, রবিন মিঞ্জ, শারফেন রাদারফোর্ড, দীপক চহর, আল্লা গজ়নফর, অশ্বনী কুমার, ময়ঙ্ক মারকণ্ডে, শার্দূল ঠাকুর, কর্বিন বশ, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, অর্শদীপ সিংহ।

ছাড়তে পারে— কুইন্টন ডি’কক, রুচিত আহির, কৃশ ভগত, দানীশ মালেওয়ার, ময়ঙ্ক রাওয়াত, ট্রেন্ট বোল্ট, অথর্ব আঙ্কোলেকর, মহম্মদ ইজ়হার, কেশব মহারাজ, রঘু শর্মা, রাজ বাওয়া।

লখনউ সুপার জায়ান্টস
ধরে রাখতে পারে— নিকোলাস পুরান, আয়ুষ বদোনি, ম্যাথু ব্রিৎজ়কে, এডেন মার্করাম, মিচেল মার্শ, মুকুল চৌধরী, আরশিন কুলকর্ণী, আব্দুল সামাদ, হিম্মত সিংহ, আবেশ খান, মহসিন খান, দিগ্বেশ রাঠী, মহম্মদ শামি, অর্জুন তেণ্ডুলকর, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব, ওয়ানিন্দু হাসরঙ্গ, শাহবাজ় আহমেদ, জশ ইংলিস, কুলদীপ যাদব।

ছাড়তে পারে— জর্জ লিন্ডে, নমন তিওয়ারি, আকাশ সিংহ, এম সিদ্ধার্থ, আনরিখ নোকিয়া, অক্ষত রঘুবংশী।

দিল্লি ক্যাপিটালস
ধরে রাখতে পারে— ঋষভ পন্থ, লোকেশ রাহুল, অক্ষর পটেল, নীতীশ রানা, সমীর রিজ়ভি, আশুতোষ শর্মা, ডেভিড মিলার, পাথুম নিসঙ্ক, ট্রিস্টান স্টাবস, মাধব তিওয়ারি, মুকেশ কুমার, আকিব নবি, লুঙ্গি এনগিডি, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, অক্ষর পটেল, অভিষেক পোড়েল, জিশান আনসারি।

ছাড়তে পারে— রেহান আহমেদ, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারেখ, পৃথ্বী শ, দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন, ত্রিপুর্ণ বিজয়, অজয় মণ্ডল।

পঞ্জাব কিংস
ধরে রাখতে পারে— শ্রেয়স আয়ার, প্রিয়াংশ আর্য, কুপার কোনোলি, মুশির খান, মিচ ওয়েন, সূর্যাংশ শেরগে, শশাঙ্ক সিংহ, মার্কাস স্টোইনিস, নেহাল ওয়াধেরা, জ়েভিয়ার বার্টলেট, হরপ্রীত ব্রার, যুজবেন্দ্র চহল, যশ ঠাকুর, বিজয়কুমার বৈশাখ, আজ়মাতুল্লা ওমরজ়াই, মার্কো জানসেন, প্রভসিমরন সিংহ, হার্দিক পাণ্ড্য।

ছাড়তে পারে— লকি ফার্গুসন, পিলা অবিনাশ, প্রবীণ দুবে, বিশাল নিশাদ, হুরনুর সিংহ, বিষ্ণু বিনোদ, বেন ডোয়ারশুইস।

গুজরাত টাইটান্স
ধরে রাখতে পারে— শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শন, গ্লেন ফিলিপ্স, টম ব্যান্টন, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, আরশাদ খান, গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ, কাগিসো রাবাডা, সাই কিশোর, মহম্মদ সিরাজ, মানব সুতার, জেসন হোল্ডার, ওয়াশিংটন সুন্দর, জস বাটলার, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত।

ছাড়তে পারে— নিশান্ত সিন্ধু, কুলবন্ত খেজরোলিয়া, ইয়ারা পৃথ্বীরাজ, অশোক শর্মা, ইশান্ত শর্মা, লুক উড, জয়ন্ত যাদব, কনর এসতেরহুইজ়েন।

রাজস্থান রয়্যালস
ধরে রাখতে পারে— বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, যশস্বী জয়সবাল, ডোনোভান ফেরেরা, শিমরন হেটমায়ার, দাসুন শনকা, জফ্রা আর্চার, রবি বিশ্নোই, নান্দ্রে বার্গার, তুষার দেশপাণ্ডে, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন, সন্দীপ শর্মা, স্যাম কারেন, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, শুভম দুবে, যশ পুঞ্জা, যুদ্ধবীর সিংহ চড়ক, ব্রিজেশ শর্মা।

ছাড়তে পারে— অমন রাও, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, বিগ্নেশ পুথুর, রবি সিংহ, এমানজ্যোৎ সিংহ চহল, কেওয়ানা মাফাকা, সুশান্ত মিশ্র।

সানরাইজ়ার্স হায়দরাবাদ
ধরে রাখতে পারে— প্যাট কামিন্স, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, কামিন্দু মেন্ডিস, স্মরণ রবিচন্দ্রন, অনিকেত বর্মা, টি নটরাজন, এশান মালিঙ্গা, হর্ষ দুবে, প্রফুল হিঙ্গে, হর্ষল পটেল, সাকিব হুসেন, জয়দেব উনাদকট, ব্রাইডন কার্স, নীতীশ রেড্ডি, সলিল আরোরা, হাইনরিখ ক্লাসেন, খলিল আহমেদ, নেথান এলিস।

ছাড়তে পারে— ওঙ্কার তারমালে, শিবম মাভি, ডেভিড পাইন, দিলশান মদুশঙ্ক, অমিত কুমার, ক্রাইন্স ফুলতেরা, জেরাল্ড কোয়েৎজ়ি, শিবঙ্গ কুমার, আরএস অম্বরীশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles