Top 5 This Week

spot_img

Related Posts

‌‘রাজনীতির বাইরের কথা’! আন্তরিক পর্যটনে’, শক্তির সঙ্গে মীনাক্ষীর জীবনসফরের সম্পদ

RK NEWZ কবি শক্তি চট্টোপাধ‌্যায় কোনওদিন শক্তি চট্টোপাধ‌্যায় হতেন না যদি মীনাক্ষী তাঁর স্ত্রী না হতেন। কথাটা প্রথম বলেছিলেন শক্তির আমৃত্যু বন্ধু ‘এক সময় রাতের কলকাতা শাসন করা’ আরেক কবি সুনীল গঙ্গোপাধ‌্যায়ের স্ত্রী স্বাতী। পরে বিভিন্ন জায়গায় কবিকে নিয়ে এই কথা ফিরে ফিরে এসেছে। যাঁরা শক্তি চট্টোপাধ‌্যায়কে চেনেন, তাঁর জীবনযাপন জানেন, শক্তি-সুনীল, তারাপদ রায়, সৌমিত্র চট্টোপাধ‌্যায় বা মতি নন্দীদের রসায়ন সম্পর্কে অবহিত, তাঁরা প্রত্যেকে জানতেন শক্তি আর মীনাক্ষী কীরকমভাবে বেঁচে থাকতেন! সেই কবিপত্নীর অসুখে তাঁকে দেখে ফেরার সময় কবির স্মৃতিতে ডুব দিলেন তাঁর প্রিয় ছাত্র শমীক, বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য। বললেনও সেই কথাটাই, কবি শক্তি চট্টোপাধ‌্যায় শক্তি চট্টোপাধ‌্যায় হতে পারতেন না যদি মীনাক্ষীদেবী তাঁর স্ত্রী না হতেন। শক্তির ছাত্র হিসাবে শমীকের সঙ্গে পুরনো সম্পর্কের রসায়ন ও তার প্রতিক্রিয়ার এক ঝলকের কথা ‘সংবাদ প্রতিদিন’-এই প্রথম প্রকাশিত হয়। কবির বাড়ি বেলেঘাটায় লেকের কাছে। এই বেলেঘাটাতেই বহু দশক আগে একবার ট‌্যাক্সি করে বাড়ি ফেরার সময় কবিতা নিয়ে তর্ক-বিতর্কের মুখে কবির হাতে চড় খেয়েছিলেন শমীক। হকচকিয়ে যান ট‌্যাক্সিওয়ালা। সেই গল্প শমীক নিজেই বলেছিলেন। সেই কবিপত্নী অসুস্থ শুনে তাঁর ছেলের ডাকে শনিবার তাঁদের বাড়ি ঘুরে গেলেন সাংসদ। বেরিয়ে সংবাদমাধ‌্যমের মুখোমুখি। হাতে বই, কবির সঙ্গে জীবনসফর নিয়ে মীনাক্ষীদেবীর লেখা ‘আন্তরিক পর্যটনে’। এতদিন ধরে বলা যে কথাটা শক্তির কবিতার ধর্মের মতো শোনাতো, তা যেন এতদিনে পূর্ণ বৃত্তে ধরা দিল শমীককে দেওয়া কবিপত্নীর উপহারে। সংসদীয় রাজনীতির বাইরে শমীকের কাছে বড় প্রাপ্তি তাঁর সাংস্কৃতিক মনন। আর তাঁর কাছে বাড়তি সম্পদ এইসব মানুষের সঙ্গে এক সময়ের ওঠাবসা, তাঁদের নিয়ে নিবিড় পাঠ। রাজ‌্য রাজনীতির ওঠাপড়ার মধ্যেও ব‌্যক্তি-বৈশিষ্ট্যের জেরে যে কারণে বরাবর আলাদা ছাপ রেখেছেন সাহিত‌্যপ্রেমী শমীক। এদিন প্রথমেই তাই তাঁর অনুরোধ, এসবের মধ্যে রাজনীতি খুঁজবেন না। এর পরই শমীক মশগুল হন স্মৃতিতে। বলেন, “কবি শক্তি চট্টোপাধ‌্যায়কে একবার এই বাড়ির দরজা পর্যন্ত ছাড়তে এসেছিলাম। ভিতরে ঢোকা হয়নি। এদিন মীনাক্ষীদেবীর সঙ্গে কথা হল। অনেকদিন ধরেই উনি শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তার মধ্যেই লেখালেখি করেন। ওনারই লেখা একটা বই ‘আন্তরিক পর্যটনে’ আমার কাছে ছিল না, সেটা দিলেন।” কবিপত্নী বরাবরই লিখতেন। কবিতার পত্রিকাও বের করেছেন। সুনীল-পত্নী স্বাতী বলেছিলেন মীনাক্ষী খুব গুণি, ব‌্যক্তিত্বময়ী। শমীকের কাছে জানা গেল মীনাক্ষী বিভিন্ন বিখ‌্যাত মানুষের স্কেচও করেছেন, শমীককে এদিন সেসব দেখিয়েওছেন। শমীকের বক্তব‌্য, “এসব আমার কাছে দুর্লভ, দুর্মূল‌্য প্রাপ্তি। শক্তি চট্টোপাধ‌্যায়ের জীবন তো সাধারণ মানুষের মতো মসৃণ নয়! তাঁকে টলারেট করা, তাঁর সঙ্গ দেওয়া, তাঁর জীবনের উত্থান-পতনকে স্পর্শ করা, তাঁকে সহযোগিতা করা– এই সবটাতেই তিনি।” এরই সঙ্গে তাঁর সংযোজন, “শক্তি চট্টোপাধ‌্যায় শক্তি চট্টোপাধ‌্যায় হয়ে ওঠার পিছনে মীনাক্ষীদেবীর অবদানটা কেউ অস্বীকার করতে পারে না।”

‘শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্য’, বাম-কং-মমতা তৃণমূলের ‘জোট প্রস্তাব’কে কটাক্ষ শমীকের

শূন্যের সঙ্গে শূন‌্য যোগ করলে যোগফল হয় শূন‌্য– সিপিএম, কংগ্রেস, তৃণমূলের মধ্যে জোটের প্রস্তাবের প্রেক্ষিতে এমনটাই মন্তব্য বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যের। শনিবার কবি শক্তি চট্টোপাধ‌্যায়ের বেলেঘাটার বাড়ি গিয়েছিলেন শমীক। কবিপত্নী মীনাক্ষী চট্টোপাধ‌্যায় অসুস্থ, মূলত তাঁকে দেখতেই গিয়েছিলেন তিনি। ফেরার পথেই এই ‘জোট-প্রস্তাব’ নিয়ে এমনটাই কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শমীকের। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন হয়েছে শুক্রবার। সেই মঞ্চে হাজির হয়ে সিপিএম, কংগ্রেসকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। জল্পনা যাই হোক, এই ধরনের আলোচনা একমাত্র পার্টি অফিসে হতে পারে বলে মন্তব‌্য করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। তার পর দিনই এই জল্পনা বা চর্চাকে অন্তঃস্বারশূন‌্য বলে কটাক্ষ করলেন শমীক। তাঁর কথায়, “শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন‌্য। এরা সবাই গৃহীত, পরিক্ষীত, পরিত‌্যক্ত‌ শক্তি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতির আঙ্গিকে এরা অপাংক্তেয়। তবে চেষ্টা করতে পারে। গণতন্ত্রে সাফল‌্য তখনই আসে যখন একটি শক্তিশালী বিরোধী শক্তি থাকে। সেটা তো এখানে নেই, এটা দুর্ভাগ্যের।” সিপিএম রাজ‌্য সম্পাদক কংগ্রেসের কোনও কোনও নেতৃত্বকে ‘তৎকাল’ নেতা বলে মন্তব‌্য করে বলেছেন তাঁরা ‘প্রিমিয়াম’ সুবিধা নিতে চাইছে। যা নিয়ে শমীকের কটাক্ষ, “ওটা ওদের পারিবারিক ব‌্যাপার। এখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের জায়গায় মহম্মদ সেলিমের নেতৃত্বে মৌলবাদীদের দল হয়ে গিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles