RK NEWZ মর্মান্তিক দুর্ঘটনা মিশরে। দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৭ জনের। পাশাপাশি দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১২০ জন। রবিবার এই দুর্ঘটনা ঘটেছে মিশরের গিজা প্রদেশে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় পরিষেবা। মৃতের সংখ্যা আরও বাড়তে বাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। মিশরের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। গিজা থেকে ফাইয়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন এবং কায়রো থেকে আসোয়ানগামী অন্য একটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুই ট্রেনের একাধিক বহি লাইচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরানো এবং আহতদের সাহায্য করার কাজে হাত লাগান উদ্ধারকর্মীরা। ভয়ংকর এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কারও গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জেরে ব্যস্ততম ওই রুটের পরিষেবা বন্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে কায়রো-আপার ইজিপ্ট রেললাইনে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। তবে কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণও এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী পরিস্থিতি ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি। মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। লাইনচ্যুত হওয়ার ঘটনাটির পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার।




