Top 5 This Week

spot_img

Related Posts

‘বাইনোকুলারে দেখলাম ওত পেতে আছে বাংলাদেশিরা!‌ ফাঁক পেলে হু-হু করে ঢুকে পড়বে’! ইছামতি ঘুরে মন্তব্য মুখ্যমন্ত্রীর

RK NEWZ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দেখানো পথে’ উৎসবের দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, আগামী বছর থেকে শুরু হবে ‘সীমা মিত্র সম্মান’ প্রদান অনুষ্ঠান। দীপাবলিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে ৭৪ বিএসএফের ব্যাটালিয়নের ক্যাম্পে বেশ খানিকক্ষণ সময় কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বস্তুত, এই প্রথম সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করলেন পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী। তার পর হিঙ্গলগঞ্জ থানার কালীপুজোরও উদ্বোধন করেন তিনি। বিএসএফ এবং পুলিশের মধ্যে সমন্বয় সাধনে বিশেষ জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, অনুপ্রবেশকারীর জায়গা নেই পশ্চিমবঙ্গে। ইছামতিতে বিএসএফের স্পিডবোটে চেপে বেশ খানিকটা এলাকা ঘুরে তিনি মন্তব্য করেছেন, ‘‘বাংলাদেশিরা ওত পেতে আছে। ফাঁকা পেলেই ভারতে হু-হু করে ঢুকে পড়বে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দেখানো পথে’ উৎসবের দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, আগামী বছর থেকে শুরু হবে ‘সীমা মিত্র সম্মান’ প্রদান অনুষ্ঠান।

রবিবার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হোলিপ্যাডে নেমে সড়কপথে প্রথমে বিএসএফ ক্যাম্পে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন। বিএসএফের স্পিডবোটে চেপে ইছামতি নদীতে ঘোরেন মুখ্যমন্ত্রী। তার পর সেখান থেকে চলে যান হিঙ্গলগঞ্জ থানায়। থানার পুজো উদ্বোধনের পর খানিকক্ষণ পুলিশ এবং প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে বেরিয়ে লালকৃষ্ণ আডবাণীকে তাঁর ১০০তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‘আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তিনি আমাকে খুব ভালবাসতেন। আমি অন্য দলের সাংসদ ছিলাম। তার পরেও আমার সঙ্গে সংসদে দেখা হলে জিজ্ঞাসা করতেন, ‘নন্দীগ্রাম ক্যায়সা হ্যায়?’ আমি বলতাম, ‘আচ্ছা হ্যায়’। সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের ভূয়সী প্রশংসা করে জানান, উৎসবেও তাঁরা বাড়িঘর ছেড়ে ডিউটি করেন। যাতে আমি-আপনি, সকল সাধারণ মানুষ সুরক্ষিত থাকেন। তাঁদের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে যাওয়াটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই পথটা দেখিয়েছিলেন নরেন্দ্র মোদীজি, গুজরাতে। আমি তাঁর দেখানো পথ অনুসরণ করলাম।’’ শুভেন্দুর দাবি, আগের সরকারের আমলে সীমান্তরক্ষীদের সঙ্গে পুলিশের সমন্বয় ছিল না। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ডিজিপি-র নেতৃত্বে সীমান্তরক্ষীদের সঙ্গে পুলিশের দারুণ কো-অর্ডিনেশন’’! ইছামতির তীরে ফেন্সিং নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর। বিএসএফের স্পিডবোটে চাপার অভিজ্ঞতা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘‘স্পিডবোটে উঠেছিলাম। সেখান থেকে বাইনোকুলার দিয়ে দেখেছি, বাংলাদেশে সবাই ওত পেতে বসে আছে। ফাঁকা পেলেই হু-হু করে আমাদের ভারতে চলে আসবে।’’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘একটা অনুপ্রবেশকারীও রাখব না আমাদের রাজ্যে। সবকটাকে ধরে ওই দেশে পাঠিয়ে দেব। খুঁজে খুঁজে বের করব সব অনুপ্রবেশকারীকে। ১৫ কিলোমিটার ধরে তল্লাশি চলছে।’’ দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য কাজের’ স্বীকৃতি হিসেবে আগামী বছর থেকে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের নতুন রাজ্য সম্মাননা চালু হচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম ‘সীমামিত্র সম্মান’। কারা এই সম্মান পাবেন, তা ঠিক করবে নির্বাচক কমিটি।

কালীপুজোয় নন্দীগ্রামের জন্য ১৫ কোটির ‘উপহার’ মুখ্যমন্ত্রীর

তখন তিনি বিরোধী দলনেতা। নন্দীগ্রামের বিধায়ক হিসেবে নন্দীগ্রাম থানার কালীপুজোয় পেতেন আমন্ত্রণ। কিন্তু যেতেন না। দূর থেকেই শুভেচ্ছাবার্তা পাঠাতেন শুভেন্দু অধিকারী। কিন্তু এক বছরের মধ্যেই রাজ্যের রাজনীতিতে এসেছে বদল। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান। রবিবার সন্ধ্যায় সেই থানারই পুজোয় উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামবাসীর জন্য দিয়ে এলেন, ‘১৫ কোটির উপহার’। পুজো দেওয়ার পাশাপাশি ‘রেকর্ড’ মার্জিনে বিধায়ক হিসাবে হাসিরানি রথকে জেতানোর জন্য নন্দীগ্রামবাসীকে ধন্যবাদও জানান তিনি। ঘোষণা করেন একগুচ্ছ উন্নয়নমূলমূলক কাজেরও। তালিকায় রয়েছে নন্দীগ্রামে নতুন পুলিশ ফাঁড়ি, গেস্ট হাউস, অডিটোরিয়াম ইত্যাদি। প্রায় ১৫ কোটি টাকায় বিপুল এই কর্মযজ্ঞ হবে বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, “একটা সময় পুলিশকে নন্দীগ্রামের মানুষ শত্রু বলে মনে করত। সেই পুলিশ ধীরে ধীরে বন্ধু হয়ে উঠেছেন। আজকে আমি কিছু উন্নয়নের ডালি নিয়ে এসেছি। কারণ আমি কথা দিয়েছিলাম। আমি মুখ্যমন্ত্রী হতে পারি, পদোন্নতি হতে পারে, দায়িত্ব বাড়তে পারে, কিন্তু নন্দীগ্রামের মানুষ আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, ভালোবাসেন। তাই বারে বারে তাঁরা নির্বাচিত করেছেন।” শুভেন্দু অধিকারীর কথায়, “দুই জায়গায় বিধায়ক থাকার যেহেতু নিয়ম নেই। তাই এই আসন আমাকে ছাড়তে হয়েছে। কিন্তু আমি কথা দিয়েছি, উৎসবে, বিপদে, বিপর্যয়ে, উন্নয়নে আপনাদের বন্ধু শুভেন্দু অধিকারীকে পাবেন। আজ আমি আমাদের প্রথা মেনে হলদিয়া উন্নয়ন পর্ষদের উন্নয়নের ভূমি পুজো করলাম।” শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য সরকার রাজ্যের সমস্ত থানায় জিম তৈরি করবে। তিনটি জিনিস দেওয়া হবে। একটি জিম, ওয়াটার পিউরিফায়ার এবং জেনারেটর। সেই তালিকায় নন্দীগ্রাম থানা আছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সোনাচূড়ার আউটপোস্ট তৈরির জন্যে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তৈরি হবে ‘অফিসার্স কোয়ার্টার’ও। এদিন মুখ্যমন্ত্রী জানান, পাঁচটি টু বিএইচকে ফ্ল্যাট তৈরি হবে আফিসারদের জন্য। থাকবে আরও ছ’টি ফ্ল্যাট।” এছাড়াও, নন্দীগ্রামের জন্য শুভেন্দু অধিকারীর ঝুলিতে রয়েছে নতুন একটি অডিটোরিয়াম, যেখানে দেড়শোর বেশি মানুষ বসতে পারবেন। এছাড়া পুলিশ ক্যান্টিন তৈরি, স্নানের ঘাট সংস্কার, আইটিআই তৈরির কাজও হবে নন্দীগ্রামে। দীপাবলিতে নন্দীগ্রামবাসীকে এই উপহার দেওয়ার পাশাপাশি, রেলকে জমি দেওয়ার কথাও জানিয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles