Top 5 This Week

spot_img

Related Posts

‘দুসরা’র মুক্তি না-আটকাল না সৌরভের আবেদনেও!‌ সিনেমা দেখে সিদ্ধান্ত নেবেন দিল্লি হাই কোর্টের বিচারপতিরা

RK NEWZ ব্যক্তিত্ব এবং বাণিজ্যিক স্বত্ব ভাঙা হয়েছে, এই অভিযোগে ‘দুসরা’ সিনেমার মুক্তি স্থগিত করার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি মুক্তিতে বাধা দিল না হাই কোর্ট। শুক্রবার মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত ছবি ‘দুসরা’। সৌরভের আবেদন খারিজ করে ‘দুসরা’ মুক্তি আটকায়নি দিল্লি আদালত। তবে বিচারপতি বিনোদ কুমার এটাও বলেছেন, সৌরভের দাবির যথার্থতা খতিয়ে দেখতে তাঁরা সিনেমাটি দেখবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিত্ব এবং বাণিজ্যিক স্বত্ব ভাঙা হয়েছে, এই অভিযোগে ‘দুসরা’ সিনেমার মুক্তি স্থগিত রাখার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবিমুক্তিতে বাধা দিল না হাই কোর্ট। তবে সৌরভের তোলা অভিযোগ সত্যি কি না, তা খতিয়ে দেখতে আদালতেই বিচারপতিরা সিনেমা দেখতে চান। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি দিল্লি হাই কোর্ট। শুক্রবার হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই ছবিটি মুক্তি পেয়েছে দেশজুড়ে। তবে বিচারপতি বিনোদ কুমার বলেছেন যে, সৌরভের দাবি অনুযায়ী, তাঁর ব্যক্তিত্বকে ব্যবহার করা হয়েছে কি না, তা বুঝতে হলে সিনেমাটি দেখতে হবে। আদালত চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজকদেরও সমন জারি করেছে। তবে বিবাদী পক্ষের আইনজীবী জানান, ‘দুসরা’ কোনও জীবনীমূলক সিনেমা নয়। বরং এক মেয়ের লড়াইয়ের গল্প বলা হয়েছে। যে কি না ভারতের সিরিজ জয় দেখে অনুপ্রাণিত হয়েছিল।

বিচারপতি বিনোদ কুমার জানিয়েছেন, সিনেমাটি দেখলে তবেই তাঁরা বুঝতে পারবেন, সৌরভ ব্যক্তিত্ব ও বাণিজ্যিক স্বত্বের নিয়মভঙ্গের যে অভিযোগ তুলেছেন, তা কতটা যথাযথ। পাশাপাশি ‘দুসরা’ সিনেমার পরিচালক এবং প্রযোজককে নির্দেশ দেওয়া হয়েছে, সৌরভের আবেদনের প্রত্যুত্তর দেওয়ার জন্য। সেই উত্তরের ভিত্তিতে ঠিক করা হবে সিনেমার প্রদর্শন স্থগিত করা হবে কি না। দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশ ভট্ট বলেছিলেন, “ছবির মুক্তিতে আপত্তি জানাতে রাজি নই। সিনেমা মুক্তি পেতে পারে।” সৌরভ দাবি করেছেন, ‘দুসরা’ সিনেমায় এমন কিছু বিষয় দেখানো হয়েছে, যার সঙ্গে তাঁর জীবনের ঘটনার মিল রয়েছে। তাঁর আবেদনে ছিল, ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ় জয়, লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো এবং আরও বেশ কিছু ঘটনা হুবহু তুলে ধরা হয়েছে সেই ছবিতে। সিনেমা তৈরির সময় নির্মাতারা তাঁর থেকে অনুমতি নেননি বলেই জানা গিয়েছে। সৌরভের দাবি, বিনা অনুমতিতে তাঁর জীবনের ঘটনা কোনও ছবিতে ব্যবহারের অর্থ তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। ব্যবসায়িক লাভের উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই ছবির মুক্তি আটকানোর আবেদন করেছিলেন। তা দিল্লি হাই কোর্ট মানেনি। শুক্রবার ছবিটি দেশ জুড়ে মুক্তি পেয়েছে। সৌরভের জীবনীচিত্র বানাচ্ছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সংস্থার সঙ্গে সৌরভের একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে সৌরভের ছবি, নাম, ক্রিকেটীয় মুহূর্ত ইত্যাদি বিভিন্ন জিনিস বাণিজ্যিক ভাবে কাজে লাগানো যাবে। এই চুক্তি শুধুই লাভ ফিল্‌মস-এর সঙ্গে হয়েছে। ফলে অন্য কোনও সংস্থা সৌরভের নাম, ছবি, কোনও ক্রিকেটীয় মুহূর্ত বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে না। সৌরভের আবেদনে বলা হয়েছে, ‘দুসরা’র যে ট্রেলার প্রকাশিত হয়েছে, সেখানেই ভারতীয় দলের অধিনায়ক হিসাবে সৌরভকে এবং ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের বিভিন্ন ঘটনাকে দেখানো হয়েছে। এমনকি ১৩ অক্টোবর এক সাক্ষাৎকারেও পরিচালক অভিনয় দেও জানিয়েছিলেন কী ভাবে ন্যাটওয়েস্ট ফাইনাল এবং সৌরভের জীবন প্রভাব ফেলেছে ছবির মুখ্যচরিত্র তারার উপরে। তবে নির্মাতাদের যুক্তি, ‘দুসরা’ কোনও জীবনীচিত্র নয়। সিনেমায় যে ভিডিয়ো দেখানো হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাদের দাবি, ন্যাটওয়েস্ট ফাইনালের ক্লিপিংস দেখালেই কোনও ক্রিকেটারের ‘ব্যক্তিসত্তা’র নিয়ম ভাঙা হয় না। তা মানতে নারাজ সৌরভের আইনজীবীরা। আগামী ২৯ অক্টোবর আবার মামলাটির শুনানি রয়েছে।

প্রসঙ্গত, লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিং প্রায় শেষদিকে। মামলায় দাখিল করা আবেদন অনুযায়ী, ২০২১-এ লাভ ফিল্মসের সঙ্গে সৌরভ একটি চুক্তি করেন। যেখানে তাঁর জীবনের উপর কন্টেন্ট তৈরি, প্রযোজনা ও বাণিজ্যিক ব্যবহারের অধিকার একমাত্র লাভ ফিল্মসের। ‘দুসরা’য় সেটা লঙ্ঘিত হচ্ছে বলেই এই অভিযোগ। অন্যদিকে সম্ভবত ‘দাদা’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। বাংলা বলাও শিখে ফেলেছেন অনেকটাই। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তানিয়া মানিকতল্লা। চমক থাকতে পারে জগমোহন ডালমিয়া, গ্রেগ চ্যাপেলের চরিত্রগুলিতেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles