Top 5 This Week

spot_img

Related Posts

লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! বিস্ফোরক অভয়ার বাবা! ‘জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার’!‌ বললেন শমীক ভট্টাচার্য

RK NEWZ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, আইন আবেগের বশে চলে না এবং জামিন পাওয়া যে কোনো অভিযুক্তের আইনি অধিকারের মধ্যে পড়ে। তবে জামিন পাওয়ার অর্থ এই নয় যে অভিযুক্ত নির্দোষ বা তাঁর সঙ্গে অপরাধের কোনও যোগ নেই। আইনি প্রক্রিয়ায় স্বস্তি পেয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ২০২৪ সালের সেই ভয়াবহ অগাস্টে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। ঘটনার প্রায় দু’বছর কাটতে না কাটতেই দুই মামলায় তাঁর জামিন পাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহত চিকিৎসকের বাবা। একই সঙ্গে বিচার চেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রয়োজনে আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে, এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, আইন আবেগের বশে চলে না এবং জামিন পাওয়া যে কোনো অভিযুক্তের আইনি অধিকারের মধ্যে পড়ে। তবে জামিন পাওয়ার অর্থ এই নয় যে অভিযুক্ত নির্দোষ বা তাঁর সঙ্গে অপরাধের কোনও যোগ নেই। শমীক ভট্টাচার্য বলেন, “জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার। এখন বেল পেয়েছেন বলেই, সে অপরাধী নয়, বা তাঁর সঙ্গে অপরাধের দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই, এটা তো প্রতিষ্ঠা করা যাবে না।” সন্দীপ ঘোষের জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিলোত্তমার বাবা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁদের কাছে সুষ্ঠু বিচার পাওয়াটাই একমাত্র অগ্রাধিকার। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। আর্থিক দুর্নীতি মামলায় মোট ১৪৭ জন সাক্ষী রয়েছে। তবে, এখনও পর্যন্ত মাত্র ৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে, বিচারপ্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগবে। মূলত, এই দুই বিষয়কে গুরুত্ব দিয়েই কলকাতা হাইকোর্টের জামিন খারিজের নির্দেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। পুজোর মুখে স্বস্তি পেয়েছেন সন্দীপ। কিন্তু লড়াই জারি রেখেছেন তিলোত্তমার বাবা-মা।

প্রায় ২ বছর জেলে থাকার পর তাঁর জামিন মঞজুর করল বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতির প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ।বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি , জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক-অফিসারদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয়, এমন ভুরি ভুরি অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২ বছর আগে আর্থিক দুর্নীতির মামলায় CBI-এর হাতে গ্রেফতার হন আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।

সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাওয়া প্রবল অসন্তোষ তৈরি হয়েছে চিকিৎসক মহলের একাংশোর মধ্যে। আর এই খবর পেয়ে অভয়ার বাবা শেখর দেবনাথ বলছেন, ‘ লড়াই আমাদের চলতে থাকবে। যদি এই সরকারের সঙ্গে লড়তে হয় লড়তে হবে। বিচারের জন্য প্রয়োজন পড়লে ফের আন্দোলন হবে। আমরা পথেই আছি। দরকারে আবারও আন্দোলন হবে। দরকারে নিজেদের সরকারের বিরুদ্ধেও ‘ দাবি অভয়ার বাবার।

অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরপরই বিতর্কে জড়ান সন্দীপ ঘোষ। নৃশংস সেই ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে প্রথমে তিনি গ্রেফতার হন। সেই মামলায় জামিন পেলেও পরে আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। এই মামলায় ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ধীরগতিতে চলা বিচারপ্রক্রিয়া এবং জেলে থাকার মেয়াদের ভিত্তিতে তাঁকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে এই একই মামলায় সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতায় CBI-এর বিশেষ আদালত এবং হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। তারপর অবশেষে মিলল জামিন। এভাবে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাওয়ায় কার্যত ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশ। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, সিবিআইয়ের গাছাড়া মনোভাব, এই জামিনেই স্পষ্ট। আমাদের দাবি অতি দ্রুত ফাস্ট ট্রায়াল কোর্টে এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ করা হোক। ভয়েস অফ অভয়ার সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্রের নিশানাতাতে সিবিআই । বললেন, সিবিআইয়ের চূড়ান্ত ব্যর্থতা। কীভাবে একজন অপরাধী ছাড়া পান?

অভয়ার খুন ধর্ষণের ঘটনার বিচারপ্রক্রিয়া কোন দিকে এগোয় সেদিকেও নজর সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles