Top 5 This Week

spot_img

Related Posts

শিবপুরে বামেদের বুকস্টল ভাঙচুর! সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে তর্কাতর্কি-ধস্তাধস্তি

RK NEWZ পঞ্চমীতেই ধুন্ধুমার। শিবপুর ব্যতাইতলা এলাকার পুজোমণ্ডপের সামনে সিপিএমের বুকস্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা। সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো তর্কাতর্কি-ধস্তাধস্তি বেধে যায়। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপির পাল্টা অভিযোগ, হিন্দুত্বকে অপমান করে যাঁরা এই বুক স্টল করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, “৩৪ বছর সিপিএম মানুষের রক্ত চুষে খেয়েছে। এখন আর কোনও মস্তানি চলবে না। এখন শুধু কাজ হবে। অপরদিকে সিপিএমের দক্ষিণ-পূর্ব হাওড়ার এরিয়া কমিটির সম্পাদক অসিত ঘোষ বললেন, “আমরা ৭০ বছর ধরে এখানে স্টল করে আসছি। বিজেপির লোকেরা আমাদের স্টল ভেঙে দিয়েছে। হাওড়া পুরসভা ও পুলিশের অনুমতি নিয়েই আমরা স্টল করেছি। আমাদের যদি স্টল করতে না দেয় তাহলে কালকে এখানে টেবিল নিয়ে বসে পড়ব। শুধু আমাদের নয়, এসইউসিআই এর একটি বুক স্টলও বিজেপির কর্মীরা ভেঙে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” ৪০ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা বরুন কুমার সাউ বললেন, “এখানে সিপিএমের স্টল থেকে নানারকম হিন্দুত্ব বিরোধী প্রচার হচ্ছে। এসব আর হতে দেওয়া যাবে না। তাই এর আমরা প্রতিবাদ করেছি।” উল্লেখ্য, পুজো শুরুর আগেই বামেদের বুক স্টল বসানো নিয়ে কড়া হুঁশিায়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “দুর্গাপুজো না লিখলে বুকস্টল বসতে দেওয়া হবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles