Top 5 This Week

spot_img

Related Posts

বৃষ্টিতে বাইক ওঠা বন্ধ উড়ালপুলে? রঙের জন্য দুর্ঘটনা?‌ রিল তৈরি চলছিল কি না খতিয়ে দেখা হবে :‌ সিপি

RK NEWZ রঙিন চিংড়িঘাটা উড়ালপুলে বুধবার বৃষ্টির পর ভেজা রাস্তার উপর পর পর দু’টি বাইক উল্টে যায়। অনেকেই দাবি করেন, রং করার কারণে বৃষ্টিতে রাস্তা আরও পিছল হয়ে গিয়েছে। সেই অভিযোগ ওড়ালেন সিপি। চিংড়িঘাটা উড়ালপুলে বাইক দুর্ঘটনা কেন হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। তবে উড়ালপুল রং করার জন্যই বাইকের চাকা পিছলে গিয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি। বৃহস্পতিবার এমনটাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানিয়েছেন, বাইক চালাতে চালাতে রিল তৈরি করার চেষ্টা চলছিল কি না, দেখবে পুলিশ। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। দুর্ঘটনা এড়াতে পুলিশ ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে। আগামী দিনে বৃষ্টি হলে ওই উড়ালপুলে বাইক চলাচলে রাশ টানা হতে পারে। পুজোর আগে কলকাতার একাধিক উড়ালপুল চোখধাঁধানো রঙে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ রামধনু রঙে সেজে উঠেছে চিংড়িঘাটা উড়ালপুলও। কিন্তু বুধবার বৃষ্টি হওয়ায় ওই উড়ালপুলে ভেজা রাস্তার উপর পর পর দু’টি বাইক উল্টে যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিয়ো। অনেকেই দাবি করেন, রং করার কারণে বৃষ্টিতে রাস্তা আরও পিছল হয়ে গিয়েছে। সেই কারণেই বাইকের চাকা পিছলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে গিয়েছে। সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন সিপি। তিনি বলেছেন, ‘‘ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, রাস্তায় যে রং করা হয়েছে, তা পিছলরোধী (অ্যান্টিস্কিড)। মোটরসাইকেলগুলি যে রঙের জন্যই পড়ে গিয়েছে, তার কোনও প্রমাণ নেই। বৃষ্টি হচ্ছিল। আমরা জানতে পেরেছি, মোটরসাইকেলে কিছু ভিডিয়ো বানানোর চেষ্টা চলছিল। গাড়ি চালাতে চালাতে অনেকে রিল বানান। তা থেকেও কিন্তু কেউ ভারসাম্য হারাতে পারেন। কী জন্য কী হয়েছে, আমরা দেখছি। ক্যাট্‌স আই বসানো হয়েছে। ‘গো স্লো’ লাগানো হয়েছে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles