Top 5 This Week

spot_img

Related Posts

বিনামূল্যের টিকিটের কালোবাজারি!‌ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে গ্রেপ্তার ক্রিকেটকর্তা-সহ ৪

RK NEWZ ১২ অক্টোবর বেগম বাজারের এসডি মলের সামনে টিকিটের কালোবাজারি চলছে বলে খবর আসে। এর পর সাব-ইনস্পেক্টর জনার্দন নাইকের নেতৃত্বে পুলিশ বাহিনী রাত ৯টা নাগাদ অভিযান চালিয়ে অবিনাশ দারক ও মোহিত সোমানিকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে ক্রিকেট ম্যাচের পাস, নবরাত্রির ডান্ডিয়া অনুষ্ঠানের পাস, নগদ ৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং একটি দু’চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়। ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে টিকিটের কালোবাজারি ঘিরে বিতর্কে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। বিনামূল্যে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সংস্থার কর্তা সতীশচন্দ্র শ্রীবাস্তব-সহ ৪ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন সতীশের ছেলে আকর্ষিত শ্রীবাস্তবও। বুধবার হায়দরাবাদে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। পুলিশের দাবি, জেরায় দারক ও সোমানি জানিয়েছেন, আকর্ষিত তাঁদের ওই টিকিট বিক্রির জন্য দিয়েছিলেন। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে ৩৫০০ থেকে ৬০০০ টাকা দরে টিকিট বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, আকর্ষিত তাঁর বাবা সতীশের কাছ থেকে টিকিটগুলি পেয়েছিলেন। সতীশ হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সদস্য। পুলিশের তদন্তে ন’টি কমপ্লিমেন্টারি টিকিট বিক্রির তথ্য উঠে এসেছে। এর বাইরে আরও টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় চার জনকেই গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ম্যাচের আগে টিকিটের কালোবাজারি রুখতে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ। স্বীকৃত সংস্থার কাছ থেকেই টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও টিকিটের বেআইনি কেনাবেচা নজরে এলে পুলিশকে খবর দেওয়ারও আবেদন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles