Top 5 This Week

spot_img

Related Posts

মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর বাতিল !‌ প্রশাসনে মোদীর ২৫ বছর পূর্তির অনুষ্ঠান, গুজরাট যাচ্ছেন শুভেন্দু

RK NREZ গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিং যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শেষ মুহূর্তে বাতিল হল সেই সফর। বুধবার গুজরাতের বডনগরে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর প্রশাসনিক জীবনের পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই মুখ্যমন্ত্রীর পাহাড় সফর বাতিল হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার শপথ নিয়েছিলেন মোদী। সেই হিসাবে এ মাসেই তাঁর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে বিজেপির ‘সেবা সংকল্প’ কর্মসূচির সমাপ্তিকে ঘিরে বুধবার বডনগরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও গুজরাত যাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই সফরের কারণে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। গত সেপ্টেম্বরেই কলকাতায় এসে শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। পূর্ত দফতরের ময়দান তাঁবুতে আয়োজিত সেই বৈঠকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই সময়ই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন গুরুং এবং গিরি। আমন্ত্রণ গ্রহণ করে শুভেন্দু তাঁদের জানিয়েছিলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনও জরুরি কর্মসূচিতে দিল্লি বা অন্যত্র যেতে বলা না হলে তিনি দার্জিলিংয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুযায়ী নবান্নের তরফেও মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের কর্মসূচি তৈরি করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে গুজরাতের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই সূচিতে পরিবর্তন করা হয়েছে। নবান্ন সূত্রের খবর, বডনগরের অনুষ্ঠান শেষ করে বুধবার রাতেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তাঁর মালদহ জেলা সফরের কর্মসূচি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles