RK NEWZ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি কবে হবে তা নিয়ে সোমবার রাত পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি আইএফএ। তবে সংস্থার সচিব হিসেবে সম্ভাব্য তারিখ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন অনির্বাণ দত্ত। সোমবার রাত পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি আইএফএ। তবে সংস্থার সচিব হিসেবে সম্ভাব্য তারিখ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন অনির্বাণ দত্ত। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ৮ অক্টোবরকে ধরে নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। অনির্বাণ বলেন, “৮ তারিখ ছাড়া আর হাতে কোনও দিন নেই। তারপরেই ইস্টবেঙ্গল এএফসি কাপ খেলার জন্য প্রস্তুতিতে নেমে পড়বে। মোহনবাগানের সামনেও চলে আসবে আইএসএলের ম্যাচ। ফলে চেষ্টা চলছে ৮ তারিখেই নৈশালোকে যুবভারতীতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করার।” যুবভারতীতে ভারত বনাম উরুগুয়ের ম্যাচ রয়েছে। এই ম্যাচের ৪৮ ঘণ্টার মধ্যেই শিল্ড ফাইনালে ডার্বি করার প্রস্তুতি নিচ্ছে আইএফএ। রবিবার প্রথম সেমিফাইনালে মোহনবাগান হারিয়েছিল পাঞ্জাব এফসি-কে। গোটা খেলায় গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক বিশাল কাইথের সৌজন্যে পাঞ্জাবকে হারায় সবুজ মেরুন। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে নর্থ ইস্টকে ৭ গোলের মালা পরিয়েছে ইস্টবেঙ্গল। ফলে ডুরান্ড কাপের পর আবার কোনও নক আউট টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে দুই প্রধান। আইএফএ সচিব জানিয়েছেন, ম্যাচের দিনক্ষণ এবং টিকিটের বিষয়বস্তু মঙ্গলবারই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেওয়া হবে।




