RK NEWZ গান্ধীজয়ন্তীতে তেরঙ্গা ওড়ালেন ভারতের তিনকন্যা। রিকার্ভ তিরন্দাজিতে সোনা জিতল কুমকুম, অঙ্কিতা এবং কীর্তির দল। একদিনে তিনটি সোনার পদক জিতে হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় তিরন্দাজরা। সেই সোনালি সাফল্যের ধারা এখনও অব্যাহত এশিয়াডে। দীর্ঘদিন ধরেই রিকার্ভ তিরন্দাজিতে একচ্ছত্র আধিপত্য ছিল দক্ষিণ কোরিয়ার। সেই দুর্গ গুঁড়িয়ে গেল শুক্রবার সকালে। গান্ধীজয়ন্তীতে তেরঙ্গা ওড়ালেন ভারতের তিনকন্যা। রিকার্ভ তিরন্দাজিতে সোনা জিতল কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল। এর মধ্যে কুমকুমের সামনে আরও একটি সোনাজয়ের হাতছানি রয়েছে।



