Top 5 This Week

spot_img

Related Posts

বাংলা দলে ডাক পোড়েলকে!‌ ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি

RK NEWZ রনজি অভিযানে প্রথম দুই ম্যাচে বাংলা পাবে না শাহবাজ আহমেদকে। বাংলা দলে ডাক পেলেন অভিষেক পোড়েল। ধর্ষণের অভিযোগে প্রায় একমাসের উপর জেলবন্দি ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর ছাড়া পান। এবার ফের বাংলার জার্সিতে দেখা যাবে উইকেটকিপার-ব্যাটারকে। রনজি শুরুর আগে অনুশীলন ম্যাচ খেলবে বাংলা। তার জন্য সিএবি থেকে যে দল ঘোষণা করা হয়েছে সেখানে পোড়েলের নাম রয়েছে। রনজিতে বাংলার অভিযান শুরু ১১ অক্টোবর, কল্যাণী স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে। তার আগে অসমের গুয়াহাটিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা দল। এই দলের নেতৃত্ব দেবেন সুদীপ কুমার ঘরামি। ৩০ সেপ্টেম্বর কলকাতা থেকে রওনা দেবে, আর ফিরবে ৬ অক্টোবর। সেই দলে রাখা হয়েছে অভিষেককে। ২৩ বছর বয়সি ক্রিকেটার ইতিমধ্যে বাংলা দলে যোগ দিয়েছেন। ইডেনে নিয়মিত অনুশীলন করছেন। যাবতীয় বিতর্ক সত্ত্বেও ভালো ছন্দেই আছেন অভিষেক। বাংলার রনজি ট্রফির প্রাথমিক দল ঘোষণা করা হয়। সেখানে জায়গা হয়নি পোড়েলের। এমনকী তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যায়। তবে এবার বাংলা দলে প্রত্যাবর্তন হল। অন্যদিকে রনজিতে বাংলার প্রথম ম্যাচ ও পরে ১৮ অক্টোবর থেকে সার্ভিসেসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার শাহবাজ আহমেদ। দলীপ ট্রফি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে চার বছরের কোচিংয়ে বাংলা একবার ফাইনাল খেলেছে। একবার সেমিফাইনাল। এবারেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বঙ্গ ব্রিগেড। চলতি বছরের জুনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ ওঠে পোড়েলের বিরুদ্ধে। অভিযোগ আনেন এক ডাক্তারি পড়ুয়া। আগস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিষেকের ফোন, ল্যাপটপ-সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেয় উচ্চ আদালত। ৩৬ দিন জেলে কাটানোর পর অবশেষে ১৭ সেপ্টেম্বর তাঁকে জামিন দেওয়া হয় চুঁচুড়া হাই কোর্টে। যদিও আগাগোড়া নিজেকে নির্দোষ বলে জানিয়ে এসেছেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles