Top 5 This Week

spot_img

Related Posts

আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষিত

RK NEWZ আইএসএলের সূচি প্রকাশিত হল। ১০ অক্টোবর শুরু হবে লিগ। প্রথম দিন ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। সে দিনই গোয়ায় মুখোমুখি হবে এফসি গোয়া এবং চেন্নাইয়ন এফসি। ১২ অক্টোবর মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। গুয়াহাটিতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১৮ অক্টোবর গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। লিগের পুরো সূচি প্রকাশ হয়নি। প্রথম লেগের ৭৮টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। মোহনবাগান দু’টি ম্যাচ খেলে ফেলার পর মাঠে নামবে লাল-হলুদ শিবির। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা থাকায় আইএসএলে পরে মাঠে নামবে ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বি হবে ২৯ নভেম্বর। কলকাতায় প্রথম ম্যাচ ২৬ অক্টোবর। সে দিন মুখোমুখি হবে মোহনবাগান এবং চেন্নাইয়ন। কিছু ম্যাচের জায়গা এখনও চূড়ান্ত হয়নি।

মোহনবাগানের ম্যাচ

১২ অক্টোবর : নর্থ ইস্ট ইউনাইডেট (গুয়াহাটি)
১৬ অক্টোবর: স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি)
২৬ অক্টোবর: চেন্নাইয়ন এফসি (কলকাতা)
৩১ অক্টোবর: পঞ্জাব এফসি (কলকাতা)
৫ নভেম্বর: ওড়িশ এফসি (কলকাতা)
২২ নভেম্বর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল (কলকাতা)
৫ ডিসেম্বর: ইন্টার কাশী (জায়গা ঠিক হয়নি)
৯ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (কলকাতা)
১৭ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
২২ ডিসেম্বর: এফসি গোয়া (গোয়া)
১০ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কলকাতা)

ইস্টবেঙ্গলের ম্যাচ

১৮ অক্টোবর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
২৩ অক্টোবর: ইন্টার কাশী (জায়গা ঠিক হয়নি)
৭ নভেম্বর: চেন্নাইয়ন এফসি (চেন্নাই)
২০ নভেম্বর: স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা)
২৯ নভেম্বর: মোহনবাগান (কলকাতা)
৪ ডিসেম্বর: পঞ্জাব এফসি (কলকাতা)
১৩ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
১৭ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু)
২১ ডিসেম্বর: নর্থ ইস্ট ইউইনাইটেড (কলকাতা)
৩ জানুয়ারি: ওড়িশা এফসি (কলকাতা)
৯ জানুয়ারি: এফসি গোয়া (কলকাতা)
১৬ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কোচি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles