Top 5 This Week

spot_img

Related Posts

পথেঘাটে ঘুরে কাজ করা বন্ধের নির্দেশ শুভেন্দুর!‌ দপ্তরে বসে কাজ করুন!‌ অগ্নিমিত্রা-শারদ্বতকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

RK NEWZ শুভেন্দু প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শারদ্বত মুখোপাধ্যায়। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে পথেঘাটে ঘুরে কাজ করছেন তাঁরা। সূত্রের খবর, ওই দুই মন্ত্রীকে দপ্তরে বসে কাজ করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন। প্রায়শয়ই একাধিক এলাকা পরিদর্শনে দেখা গিয়েছে অগ্নিমিত্রা পালকে। পার্কস্ট্রিটের রাস্তায় স্টোভ জ্বালিয়ে দুধ ফোটানো মহিলার সঙ্গে বাকবিতণ্ডাতে জড়াতেও দেখা গিয়েছে মন্ত্রীকে। তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। শেষমেশ সোশাল মিডিয়ায় ওই বিতর্ক নিয়ে মুখ খোলেন খোদ অগ্নিমিত্রাও। আবার মাইক হাতে পথচারীদের সতর্ক করতেও দেখা গিয়েছে পুরমন্ত্রীকে। যা নিয়ে সোশাল মিডিয়া জুড়ে চলছে জোর চর্চা। অগ্নিমিত্রার বাজার পরিদর্শন নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। আবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কেও পথেঘাটে প্রায় দেখা যায়। অনেকেই মনে করছেন, সে কারণেই সম্ভবত অগ্নিমিত্রা এবং শারদ্বতকে এবার দপ্তরে বসে কাজের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সংক্রান্ত বড় সিদ্ধান্তও গৃহীত হয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে সব দপ্তর মিলিয়ে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে মোট ২০ হাজার শূন্যপদ। আসলে সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে বহু পদ খালি পড়ে থাকায় কাজের চাপ বাড়ছে। কোনও কোনও দপ্তরে প্রয়োজনীয় সংখ্যক কর্মী না থাকায় দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলাতে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কর্মী ঘাটতির প্রভাব পড়ছে বলে প্রশাসনের অন্দরে আলোচনা রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগের পথে এগোতে চাইছে রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles