Top 5 This Week

spot_img

Related Posts

জাতীয় দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা?‌ চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন বাংলার কোচ

RK NEWZ ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত খেলা হবে ইরানি ট্রফি। রনজি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের ঘরের মাঠেই রয়েছে ম্যাচ। সেখানে কোচিং করাবেন লক্ষ্মী। বাংলার হয়ে দীর্ঘদিন খেলার পর এখন কোচিং করাচ্ছেন প্রিয় বাংলা দলকে। তবে বাংলার কোচিং করানোর মধ্যেই জাতীয় দলের রাডারে চলে এলেন লক্ষ্মীরতন শুক্লা। এবার জাতীয় দলের তারকাদের কোচিং করাবেন তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ইরানি ট্রফির দল। অবশিষ্ট ভারতকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে সরফরাজ খানকে। অবশিষ্ট ভারতের দলে বাংলা থেকে সুদীপ ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ সুযোগ পেয়েছেন। তবে আকাশের ফিটনেস সমস্যা রয়েছে। পরীক্ষায় পাশ করে তবে সুযোগ মিলতে পারে। শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে খেলা হবে ইরানি ট্রফির ম্যাচটি। ওই ম্যাচে অবশিষ্ট ভারতের ব্যাটিং কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে লক্ষ্মীরতনকে। বোলিং কোচ হচ্ছেন দেবাশিস মোহান্তি। দিনকয়েক আগে ভারত ‘এ’ দলের হেডকোচ করা হয় লক্ষ্মীপতি বালাজিকে। অস্ট্রেলিয়ার ‘এ’ দল ভারত সফরে এসেছে। ওই সফরের জন্য ভারত ‘এ’ দলের দায়িত্ব দেওয়া হয়েছে বালাজিকে। তাঁর কোচিংয়ে দু’টি মাল্টি-ডে ম্যাচ এবং তিনটি লিস্ট-‘এ’ ম্যাচ খেলবে ভারতীয় দল। বালাজিও কোচ হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। চলতি বছরের শুরুতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে কোচ হিসেবে যোগ দেন। এবার প্রথমবার ভারত ‘এ’ দলের হেডকোচের দায়িত্ব পেলেন। এবার জাতীয় দলের রাডারে চলে এলেন লক্ষ্মীও। কয়েকদিনের জন্য হলেও ভারতীয় দলের তারকাদের সঙ্গে কাজ করবেন তিনি। উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপের পরই শেষ হয়ে যাবে গৌতম গম্ভীর-সহ ভারতীয় কোচিং স্টাফের মেয়াদ। তা বাড়ানো হবে না বলেই ধারণা ক্রিকেটমহলের একাংশের। সেক্ষেত্রে পরবর্তী ম্যানেজমেন্ট বেছে নেওয়ার জন্য় লক্ষ্মীরতনদের কাজের দিকে খেয়াল রাখা হতে পারে বলেই তাদের মত। ইরানি ট্রফির পর ফের বাংলায় ফিরবেন লক্ষ্মী। রনজি ট্রফি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে। বাংলার প্রতিপক্ষ দিল্লি

ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এই বিষয়ে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, লক্ষ্মীর কোচ হওয়া পাকা। অপেক্ষা শুধু ঘোষণার। খুব তাড়াতাড়ি সেই ঘোষণা করে দিতে পারে বিসিসিআই। ইরানিতে অবশিষ্ট ভারতের দলে কোনও প্রধান কোচ থাকবে না। লক্ষ্মীকে করা হবে ব্যাটিং কোচ। ওড়িশা ও ভারতের প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি হতে পারেন বোলিং কোচ। তাঁরাই দলকে সামলাবেন। এ বারের ইরানি কাপে অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋষভ পন্থ। সহ-অধিনায়ক সরফরাজ় খান। বাংলার সুদীপ ঘরামি, আকাশদীপ ও মুকেশ কুমার দলে রয়েছেন। তবে আকাশদীপকে চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবেই তিনি খেলতে পারবেন। ইরানি কাপে আগের মরসুমের রঞ্জিজয়ী দলের বিরুদ্ধে অবশিষ্ট ভারত দলের খেলা হয়। সেই হিসাবে এ বার অবশিষ্ট ভারতের বিরুদ্ধে খেলবে জম্মু-কাশ্মীর। ১ থেকে ৫ অক্টোবর শ্রীনগরের শের-এ-কাশ্মীর স্টেডিয়ামে হবে খেলা। সেই ম্যাচেই বড় দায়িত্ব পেতে চলেছেন লক্ষ্মী।

ঋষভ পন্থ (অধিনায়ক), সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ় খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুতার, সারাংশ জৈন, আকাশদীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধরী, আরিয়ান জুয়াল, আরিয়ান পান্ডে, অনুকূল রায়, আয়ুষ দোসেজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles