Top 5 This Week

spot_img

Related Posts

প্রকাশ পেল নয়া লোগো!‌ হাতছাড়া জোড়াফুল! মমতা শিবিরে নতুন প্রতীক ‘ফুটবলার’

RK NEWZ নীল ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা বড় হরফে লেখা হয়েছে দলের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। তার ঠিক মাঝখানে রয়েছে ফুটবলার প্রতীক, যাকে ঘিরে জাতীয় পতাকার তিন রং, গেরুয়া, সাদা ও সবুজের সূক্ষ্ম ছোঁয়া। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন, এবং তার পরেই কলকাতা ও রাজ্যের একাধিক পুরভোটে এই নতুন লোগোই হতে চলেছে মমতা শিবিরের হাতিয়ার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধাক্কা নেহাত ছোট নয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল পরাজিত হওয়ার পর থেকেই ভাঙন ধরে তৃণমূলে। ৮০ জন জয়ী বিধায়কের মধ্যে ৬৫ জনই নিজেদের আসল তৃণমূল দাবি করে মমতা শিবির ছেড়ে বেরিয়ে যান। শুরু হয় নাম, প্রতীক ও দলের তহবিল নিয়ে আইনি মারকাটারি। দীর্ঘ প্রতীক্ষার পর ১৮ সেপ্টেম্বর সেই দ্বন্দ্বে ইতি টানে কমিশন। জোড়াফুল অতীত হতেই কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা। সমস্ত নেতা-কর্মীকে নতুন লোগো ও প্রতীক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের নির্দেশামাফিক সমাজমাধ্যমে মমতাপন্থী সাংসদ-বিধায়কেরা নতুন লোগোর ছবি পোস্ট করতে শুরু করায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে তা নিয়ে চর্চাও শুরু হয়েছে তুঙ্গে। এখন দেখার, ঘাসফুলের নস্ট্যালজি পেরিয়ে সাধারণ ভোটার কতটা সহজে গ্রহণ করেন মমতার এই ‘ফুটবলার’ ও নতুন নীল ব্যানারকে। নির্বাচন কমিশনের নির্দেশে জোড়াফুল প্রতীক ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামটি ফ্রিজ হয়ে যাওয়ায় মমতা শিবিরের নতুন প্রতীক হলো ‘ফুটবলার’ এবং দলের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। নীল প্রেক্ষাপটে সাদা হরফে নতুন নাম, মাঝখানে ‘ফুটবলার’ চিহ্ন এবং ত্রিফলা জাতীয় পতাকার তিন রঙের ছোঁয়ায় তৈরি হয়েছে দলের নতুন লোগো। ৬ অক্টোবরের নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন এবং আসন্ন পুরভোটের আগে এই নতুন প্রতীক ও লোগো ভোটারদের কাছে পৌঁছে দেওয়াই এখন মমতা শিবিরের প্রধান লক্ষ্য। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হুইলচেয়ারে বসে কোলে ফুটবল নিয়ে প্রচারের যে ছবি রাজনৈতিক বৃত্তে দীর্ঘ চর্চার বিষয় হয়েছিল। এবার সেই ফুটবলই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের পোশাকি প্রতীক। প্রতীক ও দলের নামের দখল ঘিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বনাম কালীঘাট শিবিরের আইনি টানাপোড়েনের অবশেষে ইতি টানল নির্বাচন কমিশন। পুরনো ঘাসফুল প্রতীক ও ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম দুটি ফ্রিজ করে দেওয়ার পর, আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ঠিক প্রাক্কালে নতুন নাম ও প্রতীক নিয়ে ময়দানে নামল মমতা শিবির। সেই সূত্রেই সোমবার সামনে এসেছে দলের নতুন লোগো।

কমিশনের অন্তর্বর্তী আদেশে হাতছাড়া হয়েছে ঐতিহ্যবাহী জোড়াফুল। এই পরিস্থিতিতে কৌশলী চাল চেলে কমিশনে এমন তিনটি নামের প্রস্তাব দিয়েছিল কালীঘাট, যেখানে ‘মমতা’ ও ‘তৃণমূল’ শব্দ দুটি অক্ষুণ্ণ থাকে। শেষ পর্যন্ত কমিশন ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামটিতে সিলমোহর দেয়। প্রতীক হিসেবে মমতার প্রথম পছন্দ ছিল ফুটবলার ও ব্যাট, যার মধ্যে ‘ফুটবলার’-কেই বেছে নিয়েছে নির্বাচন সদন। ঋতব্রতের শিবির ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘খাম’ প্রতীক পেলেও, মূল আকর্ষণ এখন মমতার নতুন নীল নকশার লোগোটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles