RK NEWZ ১০ জুন ২০২৬ সালে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন দায়িত্ব পালনের মাইলস্টোন অতিক্রম করেন মোদি। ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু প্রার্থনা করে সমাজমাধ্যমে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শুধু আজ নয়৷ প্রাক-জন্মদিন শুভেচ্ছাও জানিয়েছিলেন শুভেন্দু৷ গতকাল শুভেন্দু লেখেন, ‘আগামীকাল ১৭ই সেপ্টেম্বর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির শুভ জন্মদিন। মোদি জি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ ২৫ বছরের সময়কালের জনসেবা ও দেশসেবার গৌরবময় যাত্রা, আগামী ৭ই অক্টোবর পূর্ণ হতে চলেছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুরু হতে চলেছে “সেবা সংকল্প অভিযান”। মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে সর্বত্র ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্বলন করে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করে মোদিজি যাতে নিজেকে দেশসেবায় আরও বহু বছর নিয়োজিত রাখতে পারেন এই প্রার্থনা করা হবে।’




