RK NEWZ সাত সকালে কলকাতার ৬ জায়গায় ছেয়ে গেছে ইডি। এএমপি চিটফান্ড প্রতারণা মামলায় এই তল্লাশি অভিযান চলছে বলে খবর। এ দিন সকালে তদন্তকারীরা প্রথমে পৌঁছে যান নারকেলডাঙা এলাকার এক ব্য়বসায়ীর বাড়িতে। ইডি সূত্রে খবর, একটি নির্মাণ সংস্থার ডিরেক্টর এবং বিনিয়োগকারীদের ঠিকানায় শুরু হয়েছে তল্লাশি। শুধু নারকেলডাঙা নয়, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ আরও পাঁচটি ভিন্ন ঠিকানায় হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, চিটফান্ডের নামে তোলা কালো টাকা নারকেলডাঙার ওই ব্যবসায়ীর হাত থেকেই সাদা করার চেষ্টা হয়েছিল। এই মামলায় ইসিআর তৈরির পরই এদিন শহরজুড়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি মারফত জানা গিয়েছে, চিট ফান্ডের টাকা নির্মাণ সংস্থা খাটিয়ে একের পর এক নির্মাণ করা হয়েছেয এপিএম নামে একটি চিটফান্ড সংস্থার টাকা নয়ছয়ের মামলায় ইডির নজরে নির্মাণ ব্যবসায়ীরা। ইডি মনে করছে, এই ব্যবসায়ীরা কালো টাকা সাদা করার লিঙ্কম্যান, বুধবার তাদের বাড়িতেই তল্লাশি চলছে বলে সূত্রের খবর। মঙ্গলবারই জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি৷ দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জমি দখল করে আবাসন তৈরির অভিযোগ রয়েছে তাঁর সংস্থার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে অসহযোগিতা না করার অভিযোগেই ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর৷




