RK NEWZ শিল্ডের প্রস্তাবিত সূচি প্রকাশ করল আইএফএ। ছয় দলীয় শিল্ড শুরু হতে চলেছে ২২ সেপ্টেম্বর। শিল্ডের প্রস্তাবিত সূচি প্রকাশ করল আইএফএ। ছয় দলীয় শিল্ড শুরু হতে চলেছে ২২ সেপ্টেম্বর। সেমিফাইনাল ২ অক্টোবর। তবে ফাইনালের দিন ঘোষণা করেনি আইএফএ। শিল্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মহামেডান-ইস্টবেঙ্গল। গ্রুপ গুলিকে দুই বিভাগে ভাগ করা হয়েছে। কলকাতার দুই প্রধানকে রাখা হয়েছে দুই গ্রুপে। ইদানিং বিভিন্ন টুর্নামেন্টে গ্রুপ পর্বেই ডার্বি আয়োজনের প্রবণতা দেখা যায়। সেটা আইএফএ শিল্ডের ক্ষেত্রে হচ্ছে না। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, মহামেডান ও পাঞ্জাব এফসি। গ্রুপ বি-তে রয়েছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান ও নর্থ-ইস্ট ইউনাইটেড।
২৩ সেপ্টেম্বর মোহনবাগান নামছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর মহামেডানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। ২৬ সেপ্টেম্বর শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলবে নর্থ-ইস্ট ইউনাইটেড। ২৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। পরের দিন মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ-ইস্ট। দুটি সেমিফাইনাল ২ অক্টোবর। ফাইনালের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, ফাইনাল ম্যাচ, কলকাতায় ব্রাজিল আর উরুগুয়ে ম্যাচের মাঝে কোনও একটা দিন করতে চাইছেন আইএফএ কর্তারা। সেক্ষেত্রে সেটা ৪ অক্টোবর হতে পারে। ব্রাজিল ম্যাচের জন্য যেহেতু এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন পাওয়া সম্ভব হবে না, সেই কারণেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান তিন মাঠের পাশাপাশি বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামে শিল্ডের গ্রুপ লিগের ম্যাচ করতে চাইছে আইএফএ। আপাতত ঠিক হয়েছে, কলকাতার তিন প্রধান নিজেদের ম্যাচগুলি খেলবে নিজেদের মাঠেই। তবে বাকি ম্যাচের ভেন্যু ঘোষণা হয়নি। এমনকী, মিনি ডার্বির ভেন্যুও ঘোষণা করা হয়নি।



