Wednesday, August 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

হালও ছাড়ছি না, শেষ দেখে ছাড়ব!‌ অরূপ বিশ্বাসের রক্ষাকবচের সিদ্ধান্তকে চ‍্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত

RK NEWZ অরূপ বিশ্বাসকে ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত। মেসি-কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন শতদ্রু দত্ত। কলকাতা হাই কোর্ট অরূপ বিশ্বাসকে ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই দেশের সর্বোচ্চ আদালতে যাচ্ছেন মেসির ‘গোট ট‍্যুর’-এর উদ‍্যোক্তা শতদ্রু। শতদ্রু বললেন, “হাই কোর্টের নির্দেশকে চ‍্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি। আগামী সপ্তাহেই আবেদন করব। আমি পিছিয়ে আসছি না। হালও ছাড়ছি না। শেষ দেখে ছাড়ব।”কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শতদ্রু। তাঁর আবেদন ছিল, অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করছে না। কিন্তু ডিভিশন বেঞ্চ অরূপের রক্ষাকবচের নির্দেশ বহাল রাখে।

কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার তাঁর রক্ষাকবচের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কলকাতা হাই কোর্ট। মেসি-কাণ্ডে অরূপকে আগেই ১৭ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল আদালত। মঙ্গলবার তার মেয়াদবৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তদন্ত চললেও ৩০ নভেম্বর পর্যন্ত অরূপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন মেসি। তাঁর যুবভারতীর সফর ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শতদ্রুকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল বিধাননগর থানার পুলিশ। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল অরূপকে। অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শতদ্রু। সেই মামলার সূত্র ধরে অরূপকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে কয়েক বার ডেকে পাঠায় বিধাননগর পুলিশ। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছিলেন বার বার। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত প্রথমে তাঁকে ২ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল। রক্ষাকবচ পাওয়ার পরেই হাজিরা দিয়েছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles