RK NEWZ স্ট্যান্ডে বাস দাঁড়ালেই কাটা হচ্ছিল কুপন! ওই গেরুয়া পতাকার ছবি দেওয়া প্রতি কুপনের বিনিময়ে নেওয়া হচ্ছিল ৪০ টাকা! ভারতীয় মজদুর সংঘের সদস্যরা ওই নিয়ম বহির্ভূত কুপন কাটছিলেন বলে অভিযোগ। তোলাবাজির রংবদল! স্ট্যান্ডে বাস দাঁড়ালেই কাটা হচ্ছিল কুপন! ওই গেরুয়া পতাকার ছবি দেওয়া প্রতি কুপনের বিনিময়ে নেওয়া হচ্ছিল ৪০ টাকা! ভারতীয় মজদুর সংঘের সদস্যরা ওই নিয়ম বহির্ভূত কুপন কাটছিলেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা বাসস্ট্যান্ডে। ঘটনা জানাজানি হতেই শোরগোল ছড়িয়েছে। বিতর্কের মধ্যে মুখও খুলেছেন ভারতীয় মজদুর সংঘের স্থানীয় নেতা। তৃণমূল আমলে বেআইনিভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কুপন কেটে টাকা তোলার অভিযোগ উঠল। বেআইনিভাবে টোল বানিয়ে টাকাও তোলা হত বিভিন্ন জেলায়। তৃণমূল নেতা-কর্মীদের পকেটে সেই বিপুল পরিমাণ টাকা ঢুকত বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার দুর্নীতি, তোলাবাজিতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। রাস্তায় গাড়ি থামিয়ে, বাসস্ট্যান্ড থেকে কুপনের বিনিময়ে বেআইনিভাবে কোনও টাকা তোলা যাবে বলেও ঘোষণা করা হয়েছে। সেই আবহে পূর্ব বর্ধমানের গুসকরা বাসস্ট্যান্ডে গেরুয়া কুপনে দিন কয়েক ধরে বাস মালিকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছিল!




