RK NEWZ তারিখটা ছিল চলিত বছরের ২৯ এপ্রিল। কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘অভিষএক পোড়েল যখন খেলে তখন মনে হয় আমিই খেলছি’। সৌরভের দিল্লি দলের ক্রিকেটার অভিষেক। গত বারেই আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক ভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন। ঋষভ পন্থের অভাব ঢাকার জন্য তাঁকে রাখা হয়েছিল দলে। কিন্তু সে বার মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল। সে ভাবে রানও করতে পারেননি। তাতে যদিও দিল্লি তাঁকে ছেঁটে ফেলেনি। তরুণ উইকেটরক্ষকের উপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মরসুম। নিরাশ করেননি অভিষেক। এ বারের আইপিএলে রান আসে তাঁর ব্যাট থেকে।

সেই ক্রিকেটারের নামে গুরুতর অভিযোগ উঠল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে। হুগলির মগরা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। যদিও অভিষেকের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগের কোনও সত্যতা নেই। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী দাবি করেছেন, তাঁর সঙ্গে অভিষেকের তিন বছর সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। কিন্তু বছর দেড়েক আগে তাঁদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এ বার মগরা থানায় বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে থানায় যান। অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি মগরা থানায় যান হুগলি (গ্রামীণ)-র পুলিশ সুপার কুঁয়ারভূষণ সিংহ। এ নিয়ে কী করণীয় থানার আইসি সৌমেন বিশ্বাস এবং ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্রের সঙ্গে আলোচনা করেন। এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সত্যতা সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘একটি অভিযোগ জমা পড়েছে। আমরা তদন্ত শুরু করেছি।’’ পুলিশ সূত্রে খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মারধর, ভয় দেখানো-সহ কয়েকটি অভিযোগ হয়েছে অভিষেকের বিরুদ্ধে। অভিষেক পোড়েলের বিরুদ্ধে দায়ের হল বিস্ফোরক অভিযোগ। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন তারকা ক্রিকেটার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তার জেরেই এই অভিযোগ দায়ের হয়েছে। যদিও তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ভিত্তিহীন। অভিযোগপত্রে ওই তরুণী জানিয়েছেন, সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিয়ে হবে বলেও ঠিক ছিল। কিন্তু বছর দেড়েক আগে অভিষেকের সঙ্গে অভিযোগকারিণীর সম্পর্কে অবনতি ঘটে। সেবারও বিষয়টি থানা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু ওই তরুণী সেসময়ে অভিযোগ দায়ের করেননি। এবার অবশ্য পুলিশি অভিযোগ দায়ের হল। জানা গিয়েছে, মঙ্গলবার মায়ের সঙ্গে মগরা থানায় যান ওই ডাক্তারি পড়ুয়া। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি মারধর এবং ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পরে মগরা থানায় পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ারভূষণ সিং। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার আইসি সৌমেন বিশ্বাসের সঙ্গে আলোচনা করেন গোটা বিষয়টি নিয়ে। তারকা ক্রিকেটারের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনাও করেন তিন পুলিশ আধিকারিক। শুরু হয়েছে তদন্তও। তবে এখনই কোনও পদক্ষেপ করেনি পুলিশ।





