RK NEWZ এলআইসির জমি জবরদখল! সুরুচি সংঘকে নোটিস। ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালির নোটিস বিমা সংস্থার। শনিবার সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে নোটিস টাঙিয়ে দেওয়া হয়। আইনজীবী মারফত এলআইসি সাফ জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে খালি করে দিতে হবে এলাকা। অন্যথায় আইনি পথে হাঁটবে। নিউ আলিপুরে প্রতি বছর জাঁকজমক করে দুর্গাপুজো হয় সুরুচি সঙ্ঘের উদ্যোগে। ওই ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। ক্লাবের সচিব ছিলেন স্বরূপ। দ্রুত জমি খালি করতে হবে বলে কলকাতার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘকে নোটিস পাঠাল ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)। অভিযোগ, তাদের ২১ কাঠা জমি দখল করে দুর্গাপুজো করত ওই ক্লাব। এলআইসির তরফে জানানো হয়েছে, ১৮ জুলাইয়ের মধ্যে ক্লাবের জায়গা খালি করতে হবে। সেই মর্মে দেওয়ালে একটি নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিসে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ করা হবে। বিপাকে বিশ্বাস ব্রাদার্স। নিউ আলিপুরে এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সেই জমিতে বেআইনিভাবে নির্মাণও করা হয়েছে। এর আগে একাধিকবার সুরুচি সংঘের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিল এলআইসি। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে অরূপ ও স্বরূপ জবরদখল করা জমি এতদিন খালি করেননি। রাজ্যে পালাবদলের পর ফের নিজেদের জমি পুনরুদ্ধার করতে তৎপরতা শুরু করে এলআইসি। কয়েকদিন আগে জমি পুনরুদ্ধারের জন্য আলিপুর থানার দ্বারস্থ হয়েছিলেন বিমা সংস্থার আধিকারিকরা। এবার আইনজীবী মারফত ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘকে জমি খালি করার নোটিস দিল এলআইসি। ১৮ তারিখের মধ্যে এই জমি খালি করা না হলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কলকাতার বারোয়ারি দুর্গাপুজো যে ক্লাবগুলি করে, তাদের মধ্যে অন্যতম সুরুচি সঙ্ঘ। গত বেশ কয়েক বছর ধরে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর পুজোর উদ্বোধন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরুচির দুর্গাপুজো মানেই পূর্বতন শাসকদলের প্রভাবশালীদের সমাগম দেখা যেত মণ্ডপে। এই সুরুচি সঙ্ঘ ক্লাব নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই ক্লাবে দু্র্নীতি চলত। এক মহিলা রিজেন্ট পার্ক থানায় স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছিলেন, তাঁকে একা ওই ক্লাবে দেখা করতে বলেছিলেন প্রাক্তন মন্ত্রীর ভাই। সচিব স্বরূপের গ্রেফতারির পরে ওই ক্লাবে ভাঙচুর চালানো হয়েছিল। সুরুচি সঙ্ঘের হোর্ডিং, পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলা হয়। এ বার ক্লাবকে জমি ফেরাতে নোটিস পাঠাল এলআইসি। সুরুচি সংঘ ক্লাবটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বলেই পরিচিত রয়েছে। ইতিমধ্যেই, হেনস্তা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ স্বরূপকে গ্রেপ্তার করেছে পুলিশ।




