Top 5 This Week

spot_img

Related Posts

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা!‌ টাইব্রেকারে হারিয়েই ফের বিশ্বচ্যাম্পিয়ন হবে মেসির দল

RK NEWZ অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পনসরের সোশাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও ইন্টারভিউতে বিশ্বকাপের নক আউট পর্যায়ের ভবিষ্যদ্বাণী করলেন। ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়েই ফের বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। এমনই ভবিষ্যদ্বাণী করলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পনসরের সোশাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও ইন্টারভিউতে বিশ্বকাপের নক আউট পর্যায়ের ভবিষ্যদ্বাণী করলেন। সেখানেই আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এবারের বিশ্বচ্যাম্পিয়ন হবেন তাঁরাই। মার্টিনেজের ভবিষ্যদ্বাণী অনুযায়ী রাউন্ড সিক্সটিনে আর্জেন্টিনা হারাবে স্পেনকে। ফ্রান্স হারাবে নরওয়েকে। জার্মানি জিতবে তুরস্কের বিরুদ্ধে। নেদারল্যান্ডস জয়ী হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ব্রাজিল ধরাশায়ী করবে জাপানকে। একই সঙ্গে মেক্সিকো হারাবে দক্ষিণ কোরিয়াকে। এরপর আসছে কোয়ার্টার ফাইনাল। সেখানে ইংল্যান্ড হারিয়ে দেবে কলম্বিয়াকে। আর্জেন্টিনা হারাবে শক্তিশালী ফ্রান্সকে। জার্মানি জিতবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর ব্রাজিল হারাবে মেক্সিকোকে। মজার বিষয়, ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি এই রাউন্ডেই হবে বলে দাবি করেছেন মার্টিনেজ। সেমিফাইনাল রাউন্ড পর্বে ইতিহাসের পুনরাবৃত্তি হবে বলে মনে করছেন মার্টিনেজ। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই পর্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ সেবার যেমন ২-১ গোলে মারাদোনারা ইংল্যান্ডকে হারিয়েছিল, ঠিক একইভাবে এবার সেমিফাইনালে মেসিরা হারিয়ে দেবে ইংল্যান্ডকে। এবারের ম্যাচটির ফয়সালা হবে টাইব্রেকারে। অন্য ম্যাচে ব্রাজিল হারাবে জার্মানিকে। আর্জেন্টাইন গোলরক্ষক এও মনে করেন এবারের ফাইনালে ঐতিহাসিক ম্যাচ অপেক্ষা করে আছে ফুটবল প্রেমীদের জন্য। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালের পুনরাবৃত্তি ঘটবে এবারও। সেবারও ব্রাজিলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে সেটাই প্রথম ট্রফি ছিল লিও মেসির। এবারও তাঁরা ব্রাজিলকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হবেন। কাতারের মতো এবারও মেসির হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি।

বালের্ডির বদলি ঘোষণা আর্জেন্টিনার, বিশ্বকাপে হঠাৎ সুযোগ পেয়ে আবেগঘন সেনেসি। তরুণ ডিফেন্ডার বালের্ডি প্র্যাকটিসের মাঝে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন। আর তাতেই তাঁর বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যায়। তাঁর বদলি হিসাবে মার্কোস সেনেসির নাম ঘোষণা করেছে ‘লা আলবিসেলেস্তে’। বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে কী বলছেন তিনি? বিশ্বকাপের সপ্তাহ তিনেক আগে হঠাৎই মেসির চোট নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় নিজেই মাঠ ছাড়ার ইঙ্গিত করেন আর্জেন্টাইন মহাতারকা। যা দেখে দ্রুত তাঁকে তুলে নেওয়া হয়। তবে সমস্ত উদ্বেগ দূরে সরিয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি। তবে চোট পান লিওনার্দো বালের্ডি। এবার তাঁর পরিবর্ত ঘোষণা করে দিল আর্জেন্টিনা। তরুণ ডিফেন্ডার বালের্ডি প্র্যাকটিসের মাঝে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন। আর তাতেই তাঁর বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যায়। আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ডিফেন্ডার লিওনার্দো বালের্ডির ডান পায়ের পেশিতে চোট লেগেছে এবং তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারছেন না।’ তাঁর বদলি হিসাবে মার্কোস সেনেসির নাম ঘোষণা করেছে ‘লা আলবিসেলেস্তে’। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, ‘বালের্ডির ডান পেশির চোট গুরুতর। সেই চোট ওকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। তাঁর পরিবর্ত হিসাবে সুযোগ দেওয়া হয়েছে মার্কোস সেনেসিকে।’ জানা গিয়েছে, তিনি কয়েক ঘণ্টার মধ্যেই আকাশি-সাদা শিবিরের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগে দল এবং পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে বোর্নমাউথের এই ডিফেন্ডারের সামনে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। যত দ্রুত সম্ভব যাত্রার প্রস্তুতি নিচ্ছি। শীঘ্র দেখা হবে। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে।” সেনেসিকে ফোন করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই মুহূর্ত ভিডিও করেন সেনেসির স্ত্রী কেলসি-রোজ বোয়ার্স। জাতীয় দলে বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণের পর আবেগ ধরে রাখতে পারেননি তাঁরা। আনন্দে কেঁদে ওঠেন দু’জনই। গত চার মরশুমে ধারাবাহিকভাবে ইংলিশ ক্লাবের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত মরশুমে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে তারা। এর নেপথ্যে ছিল সেনেসির গুরুত্বপূর্ণ অবদান। তবে ভালো পারফরম্যান্স করেও ২৬ জনের স্কোয়াডে প্রথমে সুযোগ মেলেনি। শেষ পর্যন্ত বালের্ডির চোটে বিশ্বকাপ খেলা হচ্ছে সেনেসির। এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। একই সঙ্গে ইটালির জাতীয় দলে খেলারও প্রস্তাব পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি আর্জেন্টিনার হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। গত অক্টোবরে ভেনেজুয়েলার বিরুদ্ধে গোটা ম্যাচে খেলেছিলেন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বিপক্ষে, মার্চ মাসে। এবার ২৯ বছর বয়সি এই ডিফেন্ডারকে দেখা যাবে বিশ্বকাপেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles