Tuesday, June 9, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

গুণধর ভাই ‘‌জেলে’‌!‌ দাদা আপাতত ‘‌নিখোঁজ’‌ অথবা ‘‌পলাতক’‌?‌ এবার জুঁই? অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘর’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!

RK NEWZ অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল‌্যাটে ‘রহস‌্যময় ঘর’। সেই ঘরের ডিজিটাল লক খুলতেই প্রাণান্তকর অবস্থা পুলিশের। কিন্তু সোমবার রাতে সেই লক খুলে ঘরের ভিতরে ঢুকতেই উদ্ধার হল, মোবাইল, আইপ‌্যাড ও প্রচুর গুরুত্বপূর্ণ নথি। অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল‌্যাটে ‘রহস‌্যময় ঘর’। সেই ঘরের ডিজিটাল লক খুলতেই প্রাণান্তকর অবস্থা পুলিশের। কিন্তু সোমবার রাতে সেই লক খুলে ঘরের ভিতরে ঢুকতেই উদ্ধার হল মোবাইল, আইপ‌্যাড ও প্রচুর গুরুত্বপূর্ণ নথি। পুলিশের সূত্র জানিয়েছে, ঘরের ভিতর থেকে ১৪টি মোবাইল, দু’টি আইপ‌্যাড পুলিশ উদ্ধার করেছে। এর সঙ্গে যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি গিল্ড সংক্রান্তই। পুলিশের মতে, ডিজিটাল লক করে রাখা ঘরের ভিতর ‘লুকানো’ মোবাইলের ভিতর রয়েছে আরও রহস‌্য। একসঙ্গে ১৪টি মোবাইল ও একাধিক আইপ‌্যাড কেন ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই মোবাইল ও আইপ‌্যাডের লক খুলে তার ভিতর থেকে প্রয়োজনীয় ‘ডেটা’ উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। সেজন্য লালবাজারে সাইবার বিভাগের নিজস্ব ফরেনসিক পরীক্ষাগারে ওই মোবাইল ও আইপ‌্যাড পাঠানো হচ্ছে। মেসি কাণ্ডে এখনও পুলিশের তলবে হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে আগেই অরূপের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। আজ, সোমবার স্বরূপকে নিয়ে সাহাপুর কলোনিতে যায় নিউ আলিপুর থানার পুলিশ। এর মধ্যে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কলকাতা পুলিশকে অনুরোধ জানানো হয়, তল্লাশির সময় মেসি-কাণ্ডের মামলা সংক্রান্ত কোনও নথি যদি উদ্ধার হয়, তা-ও যেন উদ্ধার করা হয়। অরূপ-স্বরূপদের ফ্ল‌্যাটে তল্লাশির সময় একটি ঘরের সন্ধান মেলে। স্বরূপের থেকে ঘরের ডিজিটাল লকের কোড চাওয়া হলে তিনি বলতে পারেননি। তাঁর আঙুলের ছাপও মেলেনি। এমনকী, লক খুলতে পারেননি চাবিওয়ালাও। শেষপর্যন্ত বিশেষজ্ঞদের নিয়ে এসে খোলা হয় লক। ঘরের ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এতগুলি মোবাইল ও অন‌্যান‌্য নথি। অরূপ বিশ্বাস গা ঢাকা দিয়েছেন বলে খবর। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

মেসি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ৫ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কিন্তু শারীরিক সমস্যার কারণে হাজিরা এড়িয়ে যান তিনি। ১৪ দিনের সময় চেয়ে নেন। কিন্তু তাঁর পর থেকেই নিখোঁজ অরূপ। পুলিশের দাবি, খোঁজ মিলছে না প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। তাঁর মোবাইল ফোনের কোন টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না। বর্তমানে অরূপের অবস্থান ঠিক কোথায়, তা জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে বিধাননগর পুলিশকে জানানো হয়েছে বর্তমানে তিনি বাড়িতে নেই। গত বৃহস্পতিবার হাজিরা না দিয়ে মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন অরূপ। হাজিরা এড়িয়ে যাওয়ার খবর শুনে খোঁচা দিতে ছাড়েননি শতদ্রু দত্ত। সমাজমাধ্যমে তিনি লেখেন, “মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, বিচার থেকে পালানো যায় না।” এফআইআর দায়ের হওয়ার পর গ্রেপ্তারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বারাসাত আদালতে আগাম অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন তৃণমূল নেতা। রাজ্যে পালাবদলের পরে যুবভারতীতে মেসি-কাণ্ডে নতুন করে এফআইআর করেছে বিধাননগর পুলিশ। সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সরকার বদলের পর থেকেই বিপাকে পড়েছেন অরূপ এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। হুমকি, শ্লীলতাহানি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে স্বরূপকে। তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের সাহাপুর কলোনির ফ্ল্যাটে একটি রহস্যময় ঘরের সন্ধান পেল পুলিশ। এই ঘরে ডিজিটাল লক করা আছে। সেই লক ভাঙতে তৎপরতা শুরু করেছে পুলিশ। সোমবার ধৃত স্বরূপকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। স্বরূপ ওই ঘরটির ডিজিটাল লকের কোড দিতে পারেননি। রুমটি খোলার জন্য চাবি ভাঙার লোকও নিয়ে আসা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই ঘর খোলা সম্ভব হয়নি। ওই ঘরটিতে কী রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেসি কাণ্ডে এখনও থানায় হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টে পাননি রক্ষাকবচও। তাঁকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে আগেই অরূপের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। আজ স্বরূপকে নিয়ে বেহালার সাহাপুর কলোনিতে যায় বিশাল পুলিশ বাহিনী। সেখানে তাঁর বাড়িতে কয়েকঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই একটি রহস্যময় ঘরের সন্ধান পায় পুলিশ। ঘরটিতে ডিজিটাল লক করা রয়েছে। লক খুলতে তৎপরতা শুরু করেছে পুলিশ। স্বরূপের থেকে ডিজিটাল লকের কোড চাওয়া হলে তিনি বলতে পারেননি। এরপরই চাবিওয়ালাকে নিয়ে আসে পুলিশ। কিন্তু লকটি ডিজিটাল হওয়ায় চাবিওয়ালাও তা খুলতে পারেননি। অন্যপথে এই ঘর খোলা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ঘরে একাধিক গুরুত্বপূর্ণ নথি লুকোনো থাকতে পারে। একসময়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন অরূপ বিশ্বাস। বিগত সরকারের আমলে মন্ত্রী হিসাবে বিদ্যুৎ, ক্রীড়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। সে প্রভাব কাজে লাগিয়ে স্বরূপ বিশ্বাস নানা কুকর্ম করেছিলেন বলেই অভিযোগ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে প্রভাব খাটানোর মতো একাধিক অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে জমিদখল করে সুরুচি সংঘের মতো নামজাদা ক্লাব চালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। ক্লাবঘরের দ্বিতীয় তলায় বিলাসবহুল হোটেলের বন্দোবস্ত করে দুষ্কর্ম চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। তাঁর ছত্রছায়ায় বাড়বাড়ন্ত অরূপের ভাই স্বরূপ বিশ্বাসেরও। দু’জনে মিলে টলিউডে একনায়কতন্ত্র চালাতেন বলেই অভিযোগ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌনহেনস্তা, অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। সেই অভিযোগ ইতিমধ্যে পুলিশের জালে স্বরূপ। মেসি কাণ্ডে ক্রমশ বিপদ বাড়ছে অরূপ বিশ্বাসেরও। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এবার অরূপ ও স্বরূপের বাড়িতে রহস্যময় ঘরের সন্ধান পেল পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles