Thursday, June 4, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস! তোলাবাজির অভিযোগে ধরল নিউ আলিপুর থানার পুলিশ

RK NEWZ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য। বছর দুয়েক ওই মহিলা কোনও কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, তাঁকে ভয়ও দেখানো হয়েছিল। মহিলার দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে নিউ আলিপুর থানা। হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে।

টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্‌স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন স্বরূপ। দীর্ঘ দিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল একাংশের কলাকুশলী এবং কর্মচারীদের। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন স্বরূপের দাপট ছিল। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তা উধাও হয়েছে। সম্প্রতি স্বরূপের ফেডারেশনের অস্তিত্বও মুছে দেওয়া হয়েছে। বুধবার টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী জানান, ফেডারেশনের আর কোনও অস্তিত্ব থাকবে না স্টুডিয়োপাড়ায়। দিল্লি থেকে তা নিয়ন্ত্রণ করা হবে। দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের (কনফেডারেশন) আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। দুর্নীতিমুক্ত ইন্ডাস্ট্রি গড়তেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন পাপিয়া। ফেডারেশনের অস্তিত্ব বিলোপের পর এ বার গ্রেফতার হলেন খোদ স্বরূপ।

কিছু দিন আগেই স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০ নম্বর বরোর চেয়ারপার্সন। জুঁই জানান, ২০১৯ সাল থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকেন। নানা কারণে আইনি পদক্ষেপ করতে পারেননি। তবে এ বার স্বরূপের সঙ্গে আইনি পথে তিনি বিবাহবিচ্ছেদের জন্য পদক্ষেপ করছেন। স্বরূপ এবং তিনি আইনি পরামর্শ নিয়েই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন, দাবি করেন জুঁই। তবে সে বিষয়ে স্বরূপ নিজে কোনও মন্তব্য করতে চাননি। জুঁইয়ের কথায় সায়ও দেননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেছিলেন, ‘‘ “আমি পারিবারিক বিষয়ে নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles