Friday, June 5, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার টলিপাড়ার ‘আতঙ্ক’ স্বরূপ বিশ্বাস!‌ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের জন্য ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার

RK NEWZ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য। বছর দুয়েক ওই মহিলা কোনও কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, তাঁকে ভয়ও দেখানো হয়েছিল। মহিলার দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে নিউ আলিপুর থানা। হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। অভিযোগ, দু’বছর ধরে কোনও কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলে অভিযোগ। দু’বছর পর ফের কাজের খোঁজে ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় হয় বলে অভিযোগ। কুকীর্তি এখানেই শেষ নয়। মহিলার আরও অভিযোগ, ‘গত মার্চ মাসে ওই মহিলার বাড়িতে তাঁকে খুন করার উদ্দেশে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল।’ ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা। একাধিক শিল্পীদের কাছে থেকে কাজের নামে লক্ষ লক্ষ টাকা আদায় করার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা।

টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্‌স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন স্বরূপ। দীর্ঘ দিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল একাংশের কলাকুশলী এবং কর্মচারীদের। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন স্বরূপের দাপট ছিল। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তা উধাও হয়েছে। সম্প্রতি স্বরূপের ফেডারেশনের অস্তিত্বও মুছে দেওয়া হয়েছে। বুধবার টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী জানান, ফেডারেশনের আর কোনও অস্তিত্ব থাকবে না স্টুডিয়োপাড়ায়। দিল্লি থেকে তা নিয়ন্ত্রণ করা হবে। দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের (কনফেডারেশন) আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। দুর্নীতিমুক্ত ইন্ডাস্ট্রি গড়তেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন পাপিয়া। ফেডারেশনের অস্তিত্ব বিলোপের পর এ বার গ্রেফতার হলেন খোদ স্বরূপ। স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরাও। থানার বাইরে দাঁড়িয়ে প্রতিবেশীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’ পরিচালক থেকে টেকনিশিয়ান-সর্বস্তরে স্বরূপের একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। ‘বিশ্বাস ব্রাদার্স’দের হাতেই নাকি টলিউডের কলকাঠি। শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, ‘ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। ২০২১ সালে আমি মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে দিনের পর দিন। ধর্মের কল বাতাসে নড়ে, আজ তাই হল।’

কিছু দিন আগেই স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০ নম্বর বরোর চেয়ারপার্সন। জুঁই জানান, ২০১৯ সাল থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকেন। নানা কারণে আইনি পদক্ষেপ করতে পারেননি। তবে এ বার স্বরূপের সঙ্গে আইনি পথে তিনি বিবাহবিচ্ছেদের জন্য পদক্ষেপ করছেন। স্বরূপ এবং তিনি আইনি পরামর্শ নিয়েই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন, দাবি করেন জুঁই। তবে সে বিষয়ে স্বরূপ নিজে কোনও মন্তব্য করতে চাননি। জুঁইয়ের কথায় সায়ও দেননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেছিলেন, ‘‘ “আমি পারিবারিক বিষয়ে নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।” মেকআপ আর্টিস্টের অভিযোগ পেতেই তড়ঘড়ি স্বরূপকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উপচে পড়ে জনরোষ। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় নিউ আলিপুর থানার বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়। স্বরূপকে লক্ষ্য করে থানার বাইরেই ওঠে ‘চোর চোর স্লোগান’। রাতেই নিউ আলিপুর থানা থেকে স্বরূপকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। শুক্রবার আদালতে পেশ করা হবে স্বরূপকে। প্রসঙ্গত, এদিন স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় নিউ আলিপুর থানার বাইরে। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই ডিমের ট্রে হাতে থানার বাইরে তৈরি ছিল ক্রুদ্ধ জনতা। স্বরূপকে থানা থেকে বরে করার পরেই উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জমায়েত হঠাতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় র‌্যাফ। সরকারি পালাবদলের পরেই টেকনিশিয়ান্স স্টুডিওতে ২৬টি গিল্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রুদ্রনীল ঘোষ। আর বৈঠকেই উঠে এসেছিল টলিপাড়ার ‘আতঙ্ক’ স্বরূপের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। অন্যদিকে, মেসিকাণ্ডে স্বরূপ বিশ্বাসের দাদা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক এদিন অসুস্থতার অজুহাতে বিধাননগর দক্ষিণ থানার হাজিরা এড়িয়ে গিয়েছেন। এখন দেখার, কোন দিকে গড়ায় বিতর্কিত ‘বিশ্বাস ব্রাদার্স’দের কর্মকাণ্ডের ফল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles