Thursday, May 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

স্বৈরাচারী কার্যকলাপ, অত্যাচার এবং হুমকি ছিল না সম্পর্কে!‌ বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই!

RK NEWZ জুঁই বৃহস্পতিবার জানান, ২০১৯ সাল থেকেই তিনি দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন। ২০২০-২১ সালে কোভিড পরিস্থিতির কারণে এত দিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে পারেননি। তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস আইনি পথে বিবাহবিচ্ছেদের জন্য পদক্ষেপ করেছেন। কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১০ নম্বর বরোর চেয়ারপার্সন জুঁই বৃহস্পতিবার নিজেই এ কথা জানিয়েছেন। জুঁই জানান, ২০১৯ সাল থেকেই তিনি দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন। ২০২০-২১ সালে কোভিড পরিস্থিতির কারণে এত দিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে পারেননি। তবে এ বছরের গোড়াতেই স্বরূপ এবং তিনি আইনি পরামর্শ নিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে তৃণমূল কাউন্সিলর জুঁইয়ের দাবি। সম্প্রতি রাজ‍্যে ক্ষমতার পালাবদল হয়েছে। টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রতিদ্বন্দ্বী পাপিয়া অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন অরূপ। এর পরে গত কয়েক সপ্তাহে টালিগঞ্জের ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপের বিরুদ্ধে পরিচালকদের একাংশ ও কলাকুশলীরা নানা ধরনের স্বৈরাচারী কার্যকলাপ, অত্যাচার এবং হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন ধারাবাহিক ভাবে। তবে তাদের বিবাহবিচ্ছেদের সঙ্গে এ ধরনের ঘটনার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন জুঁই। তাৎপর্যপূর্ণ ভাবে জুঁইয়ের এই বক্তব্যে সায় মেলেনি স্বরূপের। তাঁর সংক্ষিপ্ত বক্তব্য, “আমি পারিবারিক বিষয়ে নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles