RK NEWZ পাঁচ দেশের সফরে এটাই শেষ গন্তব্য প্রধানমন্ত্রীর। এদিন তিনি ইটালি পৌঁছনোর পরে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী এবং বৈদেশিক সম্পর্কমন্ত্রী অ্যান্টনিও তাজানি। জানা গিয়েছে, এই সফরে মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। বৈঠক করবেন ইটালির প্রেসিডেন্ট সার্গিও মাট্টারেলার সঙ্গেও। আলোচনা করবেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করা নিয়ে। মোদির সঙ্গে মেলোনির ছবিতে রাতের আকাশ ও কলোসিয়ামের যুগলবন্দি সেলফিটিকে অন্য মাত্রা দিয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ১৫ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ছবিটির। অসংখ্য লাইক ও কমেন্টের বন্যা বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক মহলে কতটা জনপ্রিয় হয়ে গিয়েছে ‘মেলোডি’। উল্লেখ্য, এই নামকরণ ইটালির প্রধানমন্ত্রীর। একবার মোর সঙ্গে সেলফি তুলে মেলোনি নিজেই বলেছিলেন, ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’। সেই থেকে এই নামকরণ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। মেলোনির স্মৃতিকথার ভারতীয় সংস্করণের ভূমিকা লিখে দেন মোদি। ভূমিকায় মোদি জানিয়েছেন, মেলোনির বইটির ভূমিকা লিখতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন তিনি মেলোনির প্রতি তাঁর ‘শ্রদ্ধা, প্রশংসা এবং বন্ধুত্বের’ উপরে ভিত্তি করেই তা লিখেছেন। মেলোনিকে ‘একজন দেশপ্রেমিক এবং সমসাময়িক অসাধারণ নেতা’ বলে উল্লেখ করতে দেখা গিয়েছে তাঁকে। এদিকে গত বছর মোদির জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন ইটালির প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদির সঙ্গে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সুসম্পর্ক রাজনৈতিক মহলে চর্চার বিষয়। তাঁর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে পরিচিত। এবার সেই সেলফি দেখা গেল বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে। মোদি ইটালি পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মেলোনি। সোশাল মিডিয়ায় ‘মেলোডি’ পোস্ট করে লিখলেন- ‘রোমে স্বাগত, আমার বন্ধু!’





